
মোঃ আবদুল্লাহ, (কুমিল্লা)প্রতিনিধি :আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার আদর্শ সদর উপজেলার ২নং দূর্গাপুর ইউনিয়নে বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ আলী লিটন।
তিনি তাঁতী ও মৎস্য বিষয়ক সম্পাদক, কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির, আহবায়ক, আদর্শ সদর মৎস্যজীবি দল।
রাজনীতি ও ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন ধরে শিক্ষা, ধর্মীয় ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন তিনি। এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বিভিন্ন সামাজিক উদ্যোগে সহযোগিতা করে স্থানীয়দের সঙ্গে তার সুসম্পর্ক তৈরি হয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, “ আলী মোহাম্মদ লিটন দীর্ঘদিন ধরে মানুষের পাশে রয়েছেন। বিপদে-আপদে তাকে সহযোগিতার হাত বাড়াতে দেখা যায়। তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় আরও বেশি ভূমিকা রাখতে পারবেন বলে আমরা আশা করি।”
আরেক বাসিন্দা বলেন, “এলাকায় তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানো দরকার। আলী মোহাম্মদ লিটন চেয়ারম্যান হলে এ বিষয়ে উদ্যোগ নেবেন—এমন প্রত্যাশা আমাদের।”
চেয়ারম্যান পদে নির্বাচন করার বিষয়ে আলী মোহাম্মদ লিটন
বলেন, “আমি কোনো ক্ষমতার জন্য নির্বাচন করতে চাই না। জনগণের পাশে থেকে তাদের সেবক হিসেবে কাজ করাই আমার লক্ষ্য। মানুষের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। জনগণ আমাকে সুযোগ দিলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়নকে গুরুত্ব দিয়ে একটি আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব।”
এদিকে, ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাকে ঘিরে স্থানীয়দের মধ্যে আগ্রহ ও আলোচনা বাড়ছে। আগামী নির্বাচনে তার প্রার্থিতা স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply