1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 6, 2026, 6:36 pm
Title :
নান্দনিক,আধুনিক ও জনবান্ধব তাহিরপুর উপজেলা গড়ার প্রত্যয় মিঠু পাল নাগরপুর বাজার বণিক সমিতির আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত সিংড়ায় পাখি শিকারে বাধা দেওয়ায় মাছচাষীকে গুলি, হাসপাতালে ভর্তি পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় হাবিবুর রহমান রনি শ্যামা পূজা ও দীপাবলিতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শুভেচ্ছা তাহিরপুরের পাঠাবুকা ব্রিজে ২০ টাকা দিলেই মোটরসাইকেল পারাপার! পেকিন হাঁসের খামার গড়ে সাফল্য, মাসে আয় লাখ টাকার বেশি পেকিন হাঁসের খামার গড়ে সাফল্য, মাসে আয় লাখ টাকার বেশি পেকিন হাঁসের খামার গড়ে সাফল্য, মাসে আয় লাখ টাকার বেশি পেকিন হাঁসের খামার গড়ে সাফল্য, মাসে আয় লাখ টাকার বেশি

রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা

Reporter Name
  • Update Time : Monday, November 2, 2026
  • 9 Time View

মোঃ মিনারুল ইসলাম,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার বড় বাজার এলাকায় ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে কদবেল পাকানোর দায়ে এক ফল ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযান চলাকালে জব্দ করা ২৩ বস্তা রাসায়নিক মিশ্রিত কদবেল জনসম্মুখে ধ্বংস করা হয়।

সোমবার (২রা নভেম্বর) বেলা সাড়ে ১১:০০ টা থেকে দুপুর ০১:৩০ মিনিট পর্যন্ত বড় বাজারের ফল ও মাংসের বাজারসহ বিভিন্ন দোকানে এ বিশেষ তদারকি অভিযান চালানো হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় মাথাভাঙ্গা ব্রিজ-সংলগ্ন ফলপট্টির ‘টুকু ফল ভান্ডার’-এর মালিক মো. টুকু মিয়াকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে উপস্থিত সকল ফল ব্যবসায়ীকে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার থেকে বিরত থাকার কঠোর নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে ফল বাজারের পাশাপাশি বড় বাজারের মাংসের দোকানগুলোও পরিদর্শন করা হয়। মাংস ব্যবসায়ীরা যাতে সঠিক ওজনে মাংস বিক্রি করেন এবং পরিচ্ছন্ন পরিবেশে মাংস প্রক্রিয়াকরণ করেন, সে বিষয়ে তাদের সতর্ক ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনাকালে সদর উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. শাহিনুজ্জামান, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান এবং সদর থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় জানায়, জনস্বার্থে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের বাজার তদারকি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com