
নার্গিস আক্তার মুন্নি: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দক্ষিণাঞ্চলের বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মরহুম শিহাব উদ্দিন ভূঁইয়ার স্মরণে এক বর্ণাঢ্য ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গত ১ নভেম্বর বিকেল ৩টায় করিমগঞ্জ উপজেলার বানকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এ ফুটবল খেলার আয়োজন করা হয়। খেলাটিকে ঘিরে এলাকাজুড়ে সৃষ্টি হয় আনন্দ-উৎসবের আমেজ।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা জনাব আবদুল্লাহ আল-মাসুদ সুমন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ-তাড়াইল নির্বাচনী এলাকার জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস জিপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জনাব মো. আজিজুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব মো. আব্দুল মান্নান সিকদার দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন খান পল্টু, সাংগঠনিক সম্পাদক ও জয়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, করিমগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মো. মোশাররফ হোসেন পিপি, সাবেক ছাত্রনেতা ও বর্তমান উপজেলা যুবদল নেতা মো. মাফুজুর রহমান মাফুজ ও রাসেল।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলমুনিরা এবং সিয়াম ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক হাজী মো. নুরুল ইসলাম।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন করিমগঞ্জ উপজেলা যুবদলের অন্যতম যুবনেতা ও জুলাই যোদ্ধা রকি ভূঁইয়া এবং ছাত্রনেতা মো. রাজিব ভূঁইয়া। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম।
শান্তির প্রতীক সাদা পায়রা ও বেলুন উড়িয়ে খেলার শুভ উদ্বোধন করা হয়। ফুটবল খেলাকে কেন্দ্র করে মাঠে ব্যাপক দর্শক সমাগম ঘটে। শুধু দক্ষিণাঞ্চলেই নয়, পুরো করিমগঞ্জ উপজেলাজুড়ে এই আয়োজন ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও সাড়া জাগায়।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply