1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 6, 2026, 6:27 pm
Title :
নান্দনিক,আধুনিক ও জনবান্ধব তাহিরপুর উপজেলা গড়ার প্রত্যয় মিঠু পাল নাগরপুর বাজার বণিক সমিতির আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত সিংড়ায় পাখি শিকারে বাধা দেওয়ায় মাছচাষীকে গুলি, হাসপাতালে ভর্তি পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় হাবিবুর রহমান রনি শ্যামা পূজা ও দীপাবলিতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শুভেচ্ছা তাহিরপুরের পাঠাবুকা ব্রিজে ২০ টাকা দিলেই মোটরসাইকেল পারাপার! পেকিন হাঁসের খামার গড়ে সাফল্য, মাসে আয় লাখ টাকার বেশি পেকিন হাঁসের খামার গড়ে সাফল্য, মাসে আয় লাখ টাকার বেশি পেকিন হাঁসের খামার গড়ে সাফল্য, মাসে আয় লাখ টাকার বেশি পেকিন হাঁসের খামার গড়ে সাফল্য, মাসে আয় লাখ টাকার বেশি

যশোরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন

আব্দুল্লাহ আল মামুন
  • Update Time : Sunday, November 1, 2026
  • 12 Time View

আব্দুল্লাহ আল মামুন বিশেষ প্রতিনিধি

নভেম্বরজুড়ে ইসলামের আদর্শ প্রচারে নানা কর্মসূচি

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় ঘোষিত নভেম্বর মাসব্যাপী দেশব্যাপী দাওয়াতি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে যশোরে।

রোববার (১ নভেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার উদ্যোগে জেলা কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন জেলা সভাপতি মাওলানা আব্দুল হালিম।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সহসভাপতি আলহাজ্ব মো. আলী সরদার, আলহাজ্ব মো. আবদুর রহিম ও মুফতি ফুরকান আহমদ কাসেমী, সেক্রেটারি আলহাজ্ব এইচ এম মহসিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুফতি আবুজর বিন হাফিজ, সাংগঠনিক সম্পাদক গাজী মো. সহিদুল ইসলাম ও মুফতি আবদুল করিম, জেলা সদস্য মাওলানা গোলাম আযম খান, যশোর পৌর শাখার সভাপতি মাওলানা আলামিন, সেক্রেটারি ওলিয়ার রহমান, যুগ্ম সেক্রেটারি কাজী ইমরানসহ জেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, ইসলামের সুমহান আদর্শ, নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং শান্তি, সাম্য ও ন্যায়বিচারের বার্তা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া প্রত্যেক দায়িত্বশীলের নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব।

তারা জানান, নভেম্বর মাসজুড়ে যশোর জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড ও জনপদে দাওয়াতি কার্যক্রম জোরদার করা হবে। পাশাপাশি নতুন মানুষকে সংগঠনের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, ইসলামের কল্যাণকর আদর্শ ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার বার্তা গণমানুষের কাছে পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সুপরিকল্পিত কর্মসূচি ও কর্মীদের আন্তরিক প্রচেষ্টায় মাসব্যাপী এ দাওয়াতি কার্যক্রম সফল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com