1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 6, 2026, 6:27 pm
Title :
নান্দনিক,আধুনিক ও জনবান্ধব তাহিরপুর উপজেলা গড়ার প্রত্যয় মিঠু পাল নাগরপুর বাজার বণিক সমিতির আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত সিংড়ায় পাখি শিকারে বাধা দেওয়ায় মাছচাষীকে গুলি, হাসপাতালে ভর্তি পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় হাবিবুর রহমান রনি শ্যামা পূজা ও দীপাবলিতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শুভেচ্ছা তাহিরপুরের পাঠাবুকা ব্রিজে ২০ টাকা দিলেই মোটরসাইকেল পারাপার! পেকিন হাঁসের খামার গড়ে সাফল্য, মাসে আয় লাখ টাকার বেশি পেকিন হাঁসের খামার গড়ে সাফল্য, মাসে আয় লাখ টাকার বেশি পেকিন হাঁসের খামার গড়ে সাফল্য, মাসে আয় লাখ টাকার বেশি পেকিন হাঁসের খামার গড়ে সাফল্য, মাসে আয় লাখ টাকার বেশি

হাতিয়ায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

মুহিদুল ইসলাম হিমেল
  • Update Time : Sunday, November 1, 2026
  • 17 Time View

মাহিদুল ইসলাম হিমেল হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর হাতিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে যুব উন্নয়ন অধিদপ্তর, হাতিয়ার আয়োজনে দিবসটি উপলক্ষে যুব র‍্যালি, যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ খুরশীদ আলম।

দিবসটি উপলক্ষে আয়োজিত যুব র‍্যালিতে উপজেলার বিভিন্ন এলাকার যুবক-যুবতী ও যুব উন্নয়ন অধিদপ্তরের সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। র‍্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ এলাকায় এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় যুবসমাজের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা তৈরি এবং দেশের উন্নয়নে যুবকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ তরুণ। এই বিপুল যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে প্রশিক্ষণ, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সুযোগ বাড়ানো প্রয়োজন। দক্ষতা অর্জনের মাধ্যমে যুবকরা নিজেদের কর্মসংস্থান তৈরির পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারেন।

অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মসূচির আওতায় উপকারভোগী যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা জানান, যুবকদের আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করতেই এসব ঋণ সহায়তা প্রদান করা হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল যুবকদের দক্ষতা অর্জন করে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য দক্ষ ও কর্মঠ যুবসমাজের বিকল্প নেই। প্রশিক্ষণ ও সরকারি সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে যুবকদের নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার পাশাপাশি দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ খুরশীদ আলম যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম এবং যুবকদের জন্য বিদ্যমান প্রশিক্ষণ ও ঋণ সহায়তার বিষয়ে তুলে ধরেন। তিনি যুবকদের সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করে আত্মকর্মসংস্থানের পথে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রশিক্ষণের সঙ্গে যুক্ত যুবক-যুবতীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com