
বরিশাল প্রতিনিধি: বরিশাল নগরীর ব্যস্ত সদর রোডে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় সজল কুমার চক্রবর্তী নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই আরোহীও গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে নগরীর জগন্নাথ মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের সহকর্মীদের সূত্রে জানা যায়, সকালে মন্দির থেকে বের হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল সজল কুমার চক্রবর্তীকে ধাক্কা দেয়। এতে তিনি এবং মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন ও পুলিশ তাঁদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টা ৫ মিনিটে সজল কুমার চক্রবর্তীর মৃত্যু হয়।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর আ*হতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
সড়কে অসতর্কতা ও অতিরিক্ত গতির কারণে এমন দুর্ঘটনা এড়াতে সবাইকে আরও সচেতন হওয়া জরুরি।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply