1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 8, 2026, 8:07 pm

কলমাকান্দায় পানিতে ডুবে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, ১৯ ঘণ্টা পর মিলল শাকিলের সন্ধান

এম এইচ আর হাবিব ভান্ডারী
  • Update Time : Thursday, October 22, 2026
  • 38 Time View

নিজস্ব প্রতিবেদক: এইচ আর হাবিব ভান্ডারী

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পানিতে ডুবে নিখোঁজ হওয়ার প্রায় ১৯ ঘণ্টা পর শাকিল নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার ৫ নম্বর কৈলাটি ইউনিয়নের শ্যামপুর গ্রামের একটি জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২১ অক্টোবর) দুপুর ১টার দিকে শ্যামপুর গ্রামের রুস্তম আলীর খালপাড়ে পরিবারের সদস্যদের অজান্তে পানিতে ডুবে যায় শিশু শাকিল। এরপর পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে তার খোঁজে তল্লাশি চালান। দীর্ঘ প্রায় ১৯ ঘণ্টা পর বৃহস্পতিবার সকালে পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাকিল কলমাকান্দা উপজেলার নক্তিপাড়া গ্রামের মরম আলী ও সনিয়া দম্পতির ছেলে। সে নানার বাড়ি শ্যামপুর গ্রামে বেড়াতে এসেছিল।

ছোট্ট শাকিলের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় এলাকায়ও শোকের পরিবেশ বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com