
মাহবুব হোসেন মেজর, দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন ১ হাজার ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ৮১ পিস ইনজেকশন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ অচিন্তপুর বিওপি ও আমড়া বিওপি পৃথক অভিযান পরিচালনা করে বাংলাদেশের অভ্যন্তর থেকে এসব মাদকদ্রব্য জব্দ করে।
জব্দ করা মাদকদ্রব্যের সিজার মূল্য ১ লাখ ৩২ হাজার ১৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি সংশ্লিষ্টদের আটকের কার্যক্রমও দৃঢ়তা ও পেশাদারত্বের সঙ্গে পরিচালনা করা হবে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply