
সাব্বির আহমেদ,মাদারীপুর প্রতিনিধি।
মাদারীপুরের রাজৈরে মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৪৩ হাজার টাকাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৯ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু নাইম।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহীর নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মাদকবিরোধী সাঁড়াশি অভিযান পরিচালনা করে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে রাজৈর থানার পশ্চিম রাজৈর এলাকায় আজাদ আকনের বসতঘরের বারান্দায় অভিযান চালানো হয়। এ সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগদ ৪৩ হাজার টাকাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. মিলন শেখের ছেলে মিনহাজ শেখ (২৩) এবং আব্দুল শাহ্ হাওলাদারের ছেলে রাহাত হাওলাদার (২০)। তাঁরা দুজনই পশ্চিম রাজৈর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ দমনে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
মাদকমুক্ত সমাজ গঠন এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে জেলা পুলিশ।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply