1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 30, 2026, 2:29 pm
Title :
ঠাকুরগাঁও গোবিন্দগঞ্জে অভিযানে চোরসহ ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার-৩ গাইবান্ধায় সার উদ্ধার অভিযানে হামলা,কৃষি কর্মকর্তা ও সাংবাদিকসহ অবরুদ্ধ নৌপরিবহন মন্ত্রীর আকস্মিক বেনাপোল স্থল বন্দর পরিদর্শন দোয়ারাবাজারে ডোবার পানিতে ডুবে ২৩ মাসের শিশুর মৃত্যু আগামী পাঁচ বছরের মধ্যেই শতভাগ যুবকদেরকে কর্মসংস্থান নিশ্চিত করে স্বাবলম্বী হিসেবে গড়তে চাই- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক নাগরপুরে পেঁয়াজ সংরক্ষণে আধুনিকায়নের ছোঁয়া, এয়ার ফ্লো মেশিন উদ্বোধন দেশের স্বার্থে যেকোনো অস্থিতিশীল পরিস্থিতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে – মোঃ মাইনুল আলম খান কনক সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণে জনপ্রিয় হয়ে উঠছেন নাগরপুরের কৃতিসন্তান টিপু খান যশোর শামস উল হুদা মাঠে ফুটবল ও স্বপ্ন পাঠশালা মিঠাপুকুরে ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা

ঠাকুরগাঁও গোবিন্দগঞ্জে অভিযানে চোরসহ ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার-৩

Reporter Name
  • Update Time : Wednesday, September 30, 2026
  • 0 Time View

নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর এলাকায় সৌহার্দ ফার্মেসিতে প্রায় ১৭ লাখ টাকার ওষুধ চুরির ঘটনায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে তিনজন চোর ও এক ওষুধ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ। এ সময় চুরি হওয়া ওষুধ পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ এবং চুরি যাওয়া কিছু ওষুধ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) গোবিন্দগঞ্জ উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর রাতে ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর বিসিক এলাকায় সৌহার্দ ফার্মেসির টিনের শাটারের তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। চোরেরা ফার্মেসি থেকে প্রায় ১৭ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের ওষুধ ও নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়।

ঘটনার পর ফার্মেসির মালিক ঠাকুরগাঁও সদর থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন সূত্রের মাধ্যমে চুরির সঙ্গে জড়িতদের অবস্থান শনাক্ত করা হয়। পরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তিনজন চোর ও একজন ওষুধ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে চুরি হওয়া ওষুধ পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও কিছু চুরি যাওয়া ওষুধ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি চুরি যাওয়া বাকি ওষুধ ও নগদ টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদসহ মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com