1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 1, 2026, 3:48 pm
Title :
গাইবান্ধায় আইন শৃঙ্খলা কমিটি ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত রংপুরে প্রত্যেক এমপি’র জন্য ৫০ কোটি করে ১৬৫০ কোটি টাকা বরাদ্দ করেছেন বিএনপি সরকার- রংপুরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের উন্নয়নের রূপকার সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম ‘লুৎফুজ্জামান বাবর হাসিমুখে বলেন বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়াল উপস্থিতিতে বুড়িচংয়ে ১,৭৭৮ কৃষক পেলেন প্রণোদনা বালিয়াকান্দিতে কৃষককার্ড বিতরণের উদ্বোধন  ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় কৃষক কার্ড’ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ -এমপি মিলন নাগরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে এমপি রবিউল আওয়াল লাভলু, কৃতজ্ঞতা জানালেন গোলাম মোস্তফা গোলাম

গাইবান্ধায় সার উদ্ধার অভিযানে হামলা,কৃষি কর্মকর্তা ও সাংবাদিকসহ অবরুদ্ধ

Reporter Name
  • Update Time : Wednesday, September 30, 2026
  • 6 Time View

ফয়সাল রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নে অবৈধ সার উদ্ধারের অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা কৃষি বিভাগের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কামারজানি বন্দরের কুখ্যাত কীটনাশক ব্যবসায়ী সানোয়ার মুন্সির দোকানে এ ঘটনা ঘটে। হামলাকারীরা কৃষি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের লাঞ্ছিত করে দীর্ঘ সময় অবরুদ্ধ করে রাখে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কামারজানি বন্দরের কীটনাশক ব্যবসায়ী সানোয়ার মুন্সীর গুদামে বিপুল পরিমাণ ইউরিয়া সার অবৈধভাবে মজুদ রয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে জেলা কৃষি বিভাগ। জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক মো: আসাদুজ্জামান এবং উপজেলা কৃষি অফিসার রাকিবুল আলমের নেতৃত্বে কৃষি বিভাগের একটি দল সেখানে তল্লাশি চালায়। অভিযানে সানোয়ার মুন্সির গুদাম থেকে প্রায় ৪০০ বস্তা অবৈধ ইউরিয়া সার উদ্ধার করা হয়।

সার উদ্ধারের পর ব্যবসায়ী সানোয়ার মুন্সিকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় সানোয়ার মুন্সির ছোট ভাই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল লোক অতর্কিতে কৃষি কর্মকর্তা ও পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা চালায়।

হামলাকারীরা ঘটনাস্থলে উপস্থিত কৃষি বিভাগের উপ-পরিচালক ও উপজেলা কৃষি অফিসারকে লাঞ্ছিত করে। একই সাথে দায়িত্ব পালনকালে সময় টেলিভিশনের রিপোর্টার বিপ্লব ইসলাম, সময় টিভির ক্যামেরা পার্সন সোহেল রানা, সারাবাংলা নিউজ পেজ ও দৈনিক আমাদের কথা এবং সাপ্তাহিক গণমানুষের খবর পত্রিকার জেলা প্রতিনিধি মুনির হাসানসহ স্থানীয় ৫ জন সাংবাদিককে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করা হয়। এরপর হামলাকারীরা তাদের একটি স্থানে অবরুদ্ধ করে রাখে।

খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধদের উদ্ধার করে। এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় স্থানীয় সংবাদকর্মী ও সুশীল সমাজের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সংগঠনগুলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com