1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 22, 2026, 11:52 am
Title :
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে নাগরপুরে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে প্রাথমিক শাখার প্লে হতে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর অভিভাবকদের সঙ্গে মতবিনিময় টেকনাফে পুলিশের কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিকের জমি দখলের অভিযোগ তেল গ্যাস নীতিতে পরিবর্তন নয় তবে ধারাবাহিকতা: পরিবেশ প্রতিমন্ত্রী বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক ওষুধের দোকানের আড়ালে অনলাইনে জুয়া ও ইলিশ প্রতারণা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক টেকনাফে নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযান, ১৪ হাজার পিস ইয়াবা জব্দ ভূল্লীতে পুকুরে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ভাদ্রের ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন, বৃষ্টির অপেক্ষায় মানুষ

বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

Reporter Name
  • Update Time : Sunday, September 20, 2026
  • 8 Time View

মোঃ আবদুল্লাহ, বুড়িচং কুমিল্লা: কুমিল্লার বুড়িচংয়ে সেচ পাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুল (৫১) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর-মনঘাটা এলাকার নাগিনীর জলাশয়ে এ ঘটনা ঘটে।

নিহত বাবুল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর এলাকার ছয়ঘর ভূঁইয়া বাড়ির জালাল উদ্দীনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শিকারপুর গ্রামের জহিরুল ইসলামের নাগিনীর জলাশয়ে জমিতে পানি সেচের জন্য একটি পাম্প স্থাপন করা হয়। রোববার গভীর রাতে ওই সেচ পাম্পের বিদ্যুতের তার চুরি করার চেষ্টা করছিলেন বাবুল। এ সময় তার কাটতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

সোমবার সকালে স্থানীয় শ্রমিকরা মাঠে কাজ করতে গিয়ে বাবুলকে বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

দেবপুর পুলিশ ফাঁড়ির এসআই আলমগীর হোসেন বলেন, শিকারপুর গ্রামের জহিরুল ইসলামের জমিতে পানি সেচের জন্য স্থাপিত পাম্পের বিদ্যুতের তার কাটার সময় ওই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হন। সকালে শ্রমিকরা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। তার স্ত্রী শিল্পী আক্তার মরদেহ শনাক্ত করেন।

দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেচিত বড়ুয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোববার রাত ২টার পর সেচ পাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুলের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় বুড়িচং থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com