1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 23, 2026, 2:10 pm
Title :
প্রধানমন্ত্রী তারেক রহমান এর জাতিসংঘে প্রথম বক্তব্য: শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মাইনুল আলম খান কনক প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অভিমানের মেয়ে ১৪ কোটি টাকার সার কালোবাজারির মামলায় ১০ ডিলারসহ ১৫ জন কারাগারে টেকনাফে কৃত্রিম সার সংকটের জন্য উপজেলা কৃষি প্রশাসনকে দায়ী করছেন ভুক্তভোগীরা পরিবেশ রক্ষায় গাইবান্ধা আদর্শ কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আশরাফুল আহমদের জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন শ্রীবরদীতে অফিসার্স ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন পীরগঞ্জে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার-১ কাঠালডাঙ্গী দিশারি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

তেল গ্যাস নীতিতে পরিবর্তন নয় তবে ধারাবাহিকতা: পরিবেশ প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : Monday, September 21, 2026
  • 3 Time View

মালিকুজ্জামান কাকা: পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ৫ আগস্টের পর দেশের মানুষ বা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা রাতারাতি বদলে যায়নি। তাই জ্বালানি ও তেল-গ্যাস নিয়ে সরকারের নীতিতে ধারাবাহিকতা থাকবে। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি।
২১ সেপ্টেম্বর সোমবার দুপুর সাড়ে ১২ টায় যশোর জেলা প্রশাসকের সভাকক্ষ মিত্রাক্ষর এ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের দায়িত্বপ্রাপ্তদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আশেক হাসান।
প্রতিমন্ত্রী বলেন, তেল-গ্যাসের পাশাপাশি সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারি বিভিন্ন ভবনে সোলার প্যানেল স্থাপন করা হচ্ছে। এর মাধ্যমে বিদ্যুতের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি জ্বালানি সাশ্রয় ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার।
এরপর আসন্ন বড় পূজা ঘিরে নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিত পরিকল্পনা নেওয়ার আহ্বান জানান তিনি। কোথায় কত গুলো মণ্ডপ হচ্ছে, কোথায় কী ধরনের নিরাপত্তা প্রয়োজন, তা আগে থেকেই পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে।
ইটভাটা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, যেসব ইটভাটা এখনও নিয়মের আওতার বাইরে, সেগুলোকে নিয়মের আওতায় আনার বিষয়ে সরকার কাজ করছে। পরিবেশের জন্য ক্ষতিকর এবং নিয়ম না মেনে পরিচালিত ইটভাটা গুলো বন্ধ করে দেওয়ার কথা জানান তিনি।
মতবিনিময় সভায় আরো সভায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার খোকন,পৌর প্রশাসক রফিকুল হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, এসআরবি যশোর ক্যাম্প কমান্ডার ফজলে রাব্বি প্রিন্স, বিজিবি কর্মকর্তা, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, সিভিল সার্জন মাসুদ রানা, মেডিকল কলেজের অধ্যক্ষ আহমেদ জাহাঙ্গীর ফেরদৌস সুমনসহ জেলার ৯ থানার অফিসার ইনচার্জ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com