1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 21, 2026, 9:58 am
Title :
নাগরপুরে উপজেলা যুবদলের পরিচ্ছন্নতা অভিযানে সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজুর অংশগ্রহণ রোটারি ক্লাব অব কুমিল্লা ক্যান্টনমেন্টের ইন্সটলেশন ও ফ্যামিলি নাইটস অনুষ্ঠিত বন্ধুর ৩ লাখ টাকা ফেরত চাইতে গিয়ে নিখোঁজ, মাটিচাপা মরদেহ উদ্ধারের অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার হিসেবে বন্যা, ঝরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ আইফোন ছিনিয়ে নিতে ১৩ বছরের অপ্রতিমকে হত্যা: লালমাই পাহাড়ে মিলল মরদেহ নড়াইলে আদালত প্রাঙ্গণ থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক গ্রামীন হেল্থটেক লিমিটেড নিয়ে এলো ডিজিটাল স্বাস্থ্যসেবার নতুন এক প্লাটফর্ম ইউপি চেয়ারম্যান প্রার্থী রাসেলের জনসংযোগে এমপি আলী আজম বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু ঠাকুরগাঁওয়ে মাদকের ‘হটস্পট’ বশিরপাড়া, থানায় এলাকাবাসীর লিখিত অভিযোগ

বর্ষ সেরা উপজেলা প্রতিনিধি নির্বাচিত হলেন সাংবাদিক জসিম উদ্দিন টিপু

Reporter Name
  • Update Time : Saturday, September 19, 2026
  • 6 Time View

কামরুল ইসলাম: টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু ‘আজকের দেশবিদেশ’ পত্রিকার বর্ষ সেরা উপজেলা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ নিয়মিত ও ধারাবাহিকভাবে সংবাদ প্রেরণ এবং দায়িত্বশীল সাংবাদিকতার স্বীকৃতিস্বরূপ পত্রিকা কর্তৃপক্ষ তাঁকে এ সম্মাননা প্রদান করেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের অভিজাত হোটেল রয়েল প্যারেলের হলরুমে অনুষ্ঠিত পত্রিকার প্রতিনিধি সভায় বর্ষ সেরা উপজেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিক জসিম উদ্দিন টিপুর হাতে সম্মাননা স্মারক-২০২৬ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজকের দেশবিদেশ পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি ও ইয়াহিয়া গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি আনিছুর রহমান ইয়াহিয়া।
পত্রিকার বার্তা প্রধান মোর্শেদুর রহমান খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পত্রিকার উপদেষ্টা সম্পাদক, কক্সবাজারের সিনিয়র সাংবাদিক ও কালের কণ্ঠের অফিস প্রধান অ্যাডভোকেট তোফায়েল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এস. এ. জাফর।
পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক বিজয় কুমার ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বার্তা সম্পাদক দীপক শর্মা দীপু, প্রধান প্রতিবেদক মাহবুবুর রহমান ও স্টাফ রিপোর্টার আব্দুল আলিম নোবেল।
প্রতিনিধি সভায় পত্রিকায় কর্মরত বিভিন্ন উপজেলার স্টাফ রিপোর্টার, উপজেলা প্রতিনিধি, মাল্টিমিডিয়া প্রতিনিধি, অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এদিকে বর্ষ সেরা উপজেলা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় সাংবাদিক জসিম উদ্দিন টিপু মহান আল্লাহর প্রতি অশেষ শুকরিয়া আদায় করেন। একই সঙ্গে তিনি ‘আজকের দেশবিদেশ’ পত্রিকার সম্পাদকমণ্ডলী, কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com