
কাজী মোস্তফা রুমি: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অকালেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়ন ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম নিরব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রিয় সহযোদ্ধার আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও বেদনা প্রকাশ করেছে নাগরপুর উপজেলা ছাত্রদল।
আজ ১৩ সেপ্টেম্বর রবিবার সকালে নাগরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল ও সদস্য সচিব শহিদুর রহমান মনির এক যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে বলেন-সলিমাবাদ ইউনিয়ন ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম নিরবের মৃত্যুতে ছাত্রদল একজন নিবেদিতপ্রাণ সহযোদ্ধাকে হারালো। তার অকাল চলে যাওয়া সংগঠনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
আমরা নাগরপুর উপজেলা ছাত্রদল মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাই এবং মহান আল্লাহর কাছে মরহুম আজিজুলকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থান দান করার জন্য দোয়া করছি। পাশাপাশি শোকাহত পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি ধারণের তৌফিক কামনা করছি।
মহান আল্লাহ মরহুমের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতবাসী করুন। আমিন।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply