
মোঃ আবদুল্লাহ, বুড়িচং কুমিল্লা:কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ আগষ্ট) দুপুরে বুড়িচং প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি কাজী খোরশেদ আলম।
সাধারণ সম্পাদক জহিরুল হক বাবুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা আবু মুছা, সিনিয়র সহ-সভাপতি গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, সহ-সভাপতি সোহরাব সুমন, সহ-সাধারণ সম্পাদক মারুফ আহমেদ কল্প, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ, অর্থ সম্পাদক মো. ফয়েজ আহমদ, দপ্তর সম্পাদক মো. শাফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ রকিবুল হাসান রনি, পাঠাগার সম্পাদক রেজাউল করিম রাজু, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মো. জামাল উদ্দিন দুলাল।
এ ছাড়া নির্বাহী সদস্য মো. তাজুল ইসলাম, আলাউদ্দিন আহমেদ ও মহিউদ্দিন এবং সদস্য আক্কাস আল মাহমুদ হৃদয়, শরিফুল ইসলাম সুমন, আলমগীর হোসেন বাচ্চু, মারুফ হোসেন ও গোলাম কিবরিয়াসহ কমিটির অন্যান্য সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ ও দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে প্রেসক্লাবের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন, নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান আয়োজন এবং বার্ষিক বনভোজনের (পিকনিক) পরিকল্পনা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ ছাড়া প্রেসক্লাবের সদস্যদের পূর্ণাঙ্গ তালিকাসহ ফোল্ডার প্রস্তুত ও সংরক্ষণ, দাপ্তরিক নথিপত্র ও রেজিস্টার হালনাগাদেরর বিষয়েও আলোচনা হয়।
সভায় সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, প্রেসক্লাবের শৃঙ্খলা, ঐক্য ও সাংগঠনিক আচরণবিধি আরও সুসংহত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি নতুন কমিটির মেয়াদকালে প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply