1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 11, 2026, 1:53 pm
Title :
এমপি রবিউল আওয়াল লাভলুর সুস্থতা কামনায় নাগরপুর দুয়াজানী গ্রামবাসীর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন হাজী জসিম উদ্দিন এমপি ঠাকুরগাঁওয়ে যে বিশ্ববিদ্যালয়ের জন্য সাড়ে ৩ লাখ মানুষ স্বাক্ষর করেছিলেন নানিয়ারচরে সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচিতে ৫০০ চারা বিতরণ গাজীপুরে নকলমুক্ত পরিবেশে বাউবির বিএ/বিএসএস পরীক্ষা, ৯ কেন্দ্রে স্বস্তিতে অংশ নিচ্ছে ৯ হাজার ৫৮০ পরীক্ষার্থী বুড়িচংয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা উৎসবমুখর পরিবেশে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে বড়বন্দে বিনামূল্যে বৃক্ষ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বড়বন্দে বিনামূল্যে বৃক্ষ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Thursday, September 10, 2026
  • 22 Time View

এম.এ.শুকুর,সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বড়বন্দে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিনামূল্যে বৃক্ষ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় বড়বন্দ হাফিজিয়া মাদ্রাসা মাঠে এ বৃক্ষ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে মাদ্রাসার শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বৃক্ষ বিতরণে উপস্থিত ছিলেন বড়বন্দ হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ আক্তার হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ মো. মোরশেদ আলম, নজরুল ইসলাম, রইছ মিয়াসহ অন্যান্য ব্যক্তিবর্গ এবং মাদ্রাসার শিক্ষার্থীরা।
বৃক্ষ বিতরণ কর্মসূচির মহতী উদ্যোগে পৃষ্ঠপোষকতা করায় ইংল্যান্ড প্রবাসী হাজী মুহাম্মদ এনামুল হককে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানান। কর্মসূচিতে সহযোগিতা করেন মো. আল আমিন।
এ সময় স্থানীয় ব্যক্তিবর্গ বলেন, আজকের ছোট্ট চারা গাছগুলো একদিন বড় বৃক্ষে পরিণত হবে। এসব গাছ ভবিষ্যতে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি মানুষের বিভিন্ন প্রয়োজনেও কাজে আসবে। পরিবেশ রক্ষা ও সবুজায়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com