
খ ম জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ আগামী ৩০ সেপ্টেম্বর বুধবার গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দায়িত্বপ্রাপ্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের সফরকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় ব্যাপক প্রস্তুতি ও উৎসবের আমেজ বিরাজ করছে। প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে উপজেলা প্রশাসনের পাশাপাশি বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও নানা কর্মসূচি হাতে নিয়েছেন। উপজেলার বিভিন্ন এলাকায় চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা, সড়ক সংস্কার, সাজসজ্জা ও নিরাপত্তা জোরদারের কাজ।
প্রতিমন্ত্রীর সফরকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড, ও পাড়া-মহল্লায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
ইতোমধ্যে সামাজিক যোগাযোগ (ফেসবুক) মাধ্যমে নেতাকর্মীরা সাধারণ মানুষের কাছে প্রতিমন্ত্রীর আগমনের দাওয়াত পৌঁছে দিচ্ছেন।
জানাযায়, আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর গ্র্যান্ড ফাইনাল
খেলা আগামী ৩০ সেপ্টেম্বর বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের নুরপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। উক্ত ফাইনাল খেলায় নুরপুর আব্দুর রহিম ফুটবল একাদশ বনাম লক্ষীপুর ফুটবল একাদশ অংশগ্রহণ করবেন।
আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটি ও স্থানীয় বিএনপির দায়িত্বশীল নেতারা প্রতিবেদককে জানিয়েছেন, অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে সম্মতি জ্ঞাপন করেছেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক গোলকিপার জনাব মোঃ আমিনুল হক। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়ীয়া – ১ নাসিরনগর সংসদীয় ২৪৩ আসনের মাননীয় সংসদ সদস্য, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য জননেতা এম এ হান্নান এমপি মহোদয়।
সফরকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তাঁকে স্বাগত জানাতে বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি নেওয়া হয়েছে।”
আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কাদির ও আয়োজক কমিটির সদস্য সচিব শফি কামাল রফিক বলেন, “ যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর সফরকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দের বন্যা বইছে।
দেশের সর্বাধিক জনপ্রিয় ফুটবল
ফাইনাল খেলা উপভোগ ও প্রতিমন্ত্রীকে একনজর দেখতে হাজার হাজার মানুষের সমাগম হবে বলে আমরা আশা করছি। এ বিষয়টি মাথায় রেখে তাঁকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।”
আয়োজক কমিটির পক্ষ থেকে উক্ত গ্র্যান্ড ফাইনাল খেলায় উপস্থিত হয়ে ছন্দময় ফুটবল খেলা উপভোগ করার জন্য সকলকে সাদরে আমন্ত্রণ জানিয়েছেন।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply