1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 11, 2026, 1:01 pm
Title :
ঠাকুরগাঁওয়ে যে বিশ্ববিদ্যালয়ের জন্য সাড়ে ৩ লাখ মানুষ স্বাক্ষর করেছিলেন নানিয়ারচরে সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচিতে ৫০০ চারা বিতরণ গাজীপুরে নকলমুক্ত পরিবেশে বাউবির বিএ/বিএসএস পরীক্ষা, ৯ কেন্দ্রে স্বস্তিতে অংশ নিচ্ছে ৯ হাজার ৫৮০ পরীক্ষার্থী বুড়িচংয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা এমপি রবিউল আওয়াল লাভলুর সুস্থতা কামনায় নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলামের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত উৎসবমুখর পরিবেশে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে বড়বন্দে বিনামূল্যে বৃক্ষ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন আটক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করলেন নির্বাচন কমিশন ভোট হবে ২৯ অক্টোবর ২০২৬ বিজিবি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর টাস্কফোর্স যৌথ অভিযানে কথিত নামধারী সাংবাদিক শাহিনের স্ত্রী বিপুল পরিমানে মাদক সহ আটক

হরিপুরে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Wednesday, September 9, 2026
  • 5 Time View

নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার হরিপুর সদর ইউনিয়নের কুছলাপুকুর( আদিবাসী পাড়াতে)গ্রাম আদালতকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে মতবিনিময় ও সচেতনতা বৃদ্ধিমূলক ভিডিওচিত্র প্রদর্শনী করা হয়।

‎বুধবার ০৯ সেপ্টেম্বর সন্ধ্যায় হরিপুর উপজেলার হরিপুর সদর ইউনিয়নের কুছলাপুকুর( আদিবাসী পাড়াতে) এ মতবিনিময় সভা ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এলাকার জনগণকে গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদশর্নীতে অংশগ্রহণ করার জন্য মাইকিং এর মাধ্যমে প্রচার করা হয়।

‎বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সাধারণ জনগণকে গ্রাম আদালতের কার্যকারিতা ও সুবিধা সম্পর্কে অবহিত করা হয় ও গ্রাম আদালতে বিরোধ কিভাবে সহজে ও স্বল্প খরচে নিষ্পত্তি হয় সেটি জানানো হয়। একইসাথে গ্রাম আদালত সম্পর্কে সাধারণ ধারণা, এর বিচারিক ক্ষমতা, বিচারপ্রার্থীদের জন্য সুবিধা এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া, গ্রাম আদালতের ইতিবাচক প্রভাব এবং সফলতার চিত্র তুলে ধরা হয়।‎এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
‎৫নং হরিপুর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান,
‎মো. মোবাশ্বের রাশেদী।

‎ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ মিজানুর রহমান সার্বিক বিষয়ে আলোচনা করেন। দর্শকদের মধ্যে গন্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।

মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনীতে স্থানীয় প্রায় তিন শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। ইউপি প্যানেল চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, স্থানীয়ভাবে যেসকল বিরোধ সৃষ্টি হয় তা আমরা গ্রাম আদালতের মাধ্যমে মীমাংসা করার চেষ্টা করবো। সেই সাথে তিনি সাধারণ মানুষকে গ্রাম আদালতের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান।

দর্শনার্থীদের মধ্য থেকে কয়েকজন বলেন, ভিডিও প্রদর্শনী দেখে আমরা গ্রাম আদালতের মাধ্যমে অনেক অজানা বিষয়ে জানতে পেরেছি।এটি সরকারের একটি ভালো উদ্যোগ গ্রাম আদালত সঠিকভাবে পরিচালনা করার জন্য আমাদের সকলের সহযোগিতা মূখ্য ভূমিকা পালন করবে বলে আমি আশা করছি।

এখন থেকে আমরা বিচার সালিশ বাহিরে না করে গ্রাম আদালতের দ্বারস্থ হব।। প্রকল্পের সংশ্লিষ্টরা জানান, গ্রামীণ বিচার ব্যবস্থার গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এ মতবিনিময় সভা বিশেষ ভূমিকা রাখবে। মতবিনিময় সভা ও ভিডিওচিত্র প্রদর্শনী শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com