1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 10, 2026, 1:06 pm
Title :
বিজিবি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর টাস্কফোর্স যৌথ অভিযানে কথিত নামধারী সাংবাদিক শাহিনের স্ত্রী বিপুল পরিমানে মাদক সহ আটক যুক্তরাজ্যের এনফিল্ডে জমজমাট ব্রিটিশ বাংলাদেশি কাপ ও কমিউনিটি ডে অনুষ্ঠিত ধুনটে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা প্রতিমন্ত্রীর আগমন ঘিরে নাসিরনগরে ব্যাপক প্রস্তুতি ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান, কোডিন ফসফেটসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ইয়াবা সেবনের দায়ে এক ব্যক্তির ১ বছরের কারাদণ্ড বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নাগরপুর মীরনগরে সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলামের গণসংযোগ ও এমপি রবিউল আওয়াল লাভলুর সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হরিপুরে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে হ্নীলা ৪২ কোটি টাকার ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২

বিজিবি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর টাস্কফোর্স যৌথ অভিযানে কথিত নামধারী সাংবাদিক শাহিনের স্ত্রী বিপুল পরিমানে মাদক সহ আটক

Reporter Name
  • Update Time : Thursday, September 10, 2026
  • 1 Time View

মাহবুব হোসেন মেজর,দিনাজপুর জেলা প্রতিনিধিঃ ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আনুমানিক ৪ টা ২০ ঘটিকায় জয়পুরহাট ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহম্মদ লতিফুল বারীর নেতৃত্বে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিম উচনা এলাকার বাসিন্দা *কথিত সাংবাদিক, চিহ্নিত/তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী এবং ভারতে বাংলাদেশের রাষ্ট্রীয় গোপনীয়/স্পর্শকাতর বিষয় সম্পর্কিত তথ্য পাচারকারী মোঃ শাহীন আলম (৩৮), পিতা- হাবিবুর রহমান, গ্রাম- পশ্চিম উচনা, পোস্ট- ধরঞ্জী, উপজেলা- পাঁচবিবি, জেলা- জয়পুরহাট*-এর বাড়িতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টাস্কফোর্স কর্তৃক যৌথ অভিযান পরিচালনাকালে স্থানীয় মেম্বার, ইমাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তার বসতবাড়ির *নিজ কক্ষে তল্লাশি চালিয়ে ৬৫৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, বাংলাদেশী নগদ ৩৩ হাজার ৭৯৭ টাকা, ৫ টি মোবাইল ফোন (সচল ০১ টি এবং অচল-০৪ টি) ও ০১টি দেশীয় ধারালো অস্ত্র আটক করেন। যার আনুমানিক সিজার মূল্য ২ লক্ষ ৩২ হাজার ৯৭ টাকা।* বর্ণিত অভিযান পরিচালনাকালে কথিত সাংবাদিক ও চিহ্নিত/তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মোঃ শাহীন আলম আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পূর্বেই বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে অভিযানস্থল থেকে তার *স্ত্রী মোছাঃ উম্মে হাবিবাকে* আটক করা হয়েছে। উল্লেখ্য যে, কথিত পলাতক আসামী মোঃ শাহীন আলম বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশীয় অস্ত্র প্রদর্শন ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে স্থানীয়ভাবে চাঁদা আদায় করতঃ ছোট ছোট গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত হয়ে মাদক ব্যবসা পরিচালনা করে বলে জানা যায়। এ বিষয়ে আরও উল্লেখ্য যে, *গত ০৮ ও ০৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সাদ্দাম হোসেন, পলাশ মিয়া এবং স্থানীয় মেম্বার মোঃ লাইজু মিয়ার মৌখিক অভিযোগ ও প্রদত্ত বক্তব্যের মাধ্যমে জানা যায় যে, পলাতক কথিত সাংবাদিক মোঃ শাহীন আলম দীর্ঘদিন যাবৎ ছোট ছোট গ্যাং গঠন করে মাদক ব্যবসার কার্যক্রম পরিচালনা করে* এবং *স্থানীয় মাদক ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শন করে নিয়মিতভাবে চাঁদা আদায়* করে আসছিল।
টাস্কফোর্স কর্তৃক গৃহীত কার্যক্রমঃ কথিত সাংবাদিক ও মাদক ব্যবসায়ী মোঃ শাহীন আলমকে পলাতক আসামী এবং আটককৃত তার স্ত্রী মোছাঃ উম্মে হাবিবাকে আসামী করে আটককৃত ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ অর্থ ও দেশীয় ধারালো অস্ত্রসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com