1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 12, 2026, 2:55 pm
Title :
বুড়িচংয়ে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু একজন চীর বিপ্লবী, চীর বিদ্রোহী যোগ্য পিতার উত্তরসূরী ব্যারিস্টার রুমিন ফারহানা খুলনায় দুর্বৃত্তদের গুলিতে জলিল মুন্সি নিহত ফেনীর চাঞ্চল্যকর ৪ তরুণ অপহরণ মামলার অন্যতম আসামি টেকনাফে গ্রেফতার ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযানে প্রাচীনকালের স্ট্যাম্প সহ কষ্টি পাথরের মূর্তি উদ্ধার ঠাকুরগাঁও জেলার হরিপুর সীমান্তে ভারতীয় মদ এবং ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বালিয়াকান্দিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন  বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইডিয়াল কেজি স্কুলে পড়াশোনার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার ব্যতিক্রমী উদ্যোগ কুতুবদিয়াপাড়ায় মাওলানা হামিদ হুজুরকে মাদরাসার পরিচালক হিসেবে পেয়ে আনন্দিত এলাকাবাসী

মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন আটক

Reporter Name
  • Update Time : Thursday, September 10, 2026
  • 1 Time View

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ৭০০ বস্তা ইউরিয়া সারসহ দুই পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত তিনটি ট্রাকও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার রাত ১টার দিকে সীতাকুণ্ড থানাধীন বাঁশবাড়িয়া ঘাটসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারীর একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে কার্গো বোটে ইউরিয়া সার স্থানান্তরের সময় প্রায় ২৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৭০০ বস্তা (৩৫ হাজার কেজি) ইউরিয়া সার জব্দ করা হয়। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত তিনটি ট্রাকসহ দুইজন পাচারকারীকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা সার, পাচারকাজে ব্যবহৃত ট্রাক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com