1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 12, 2026, 3:37 pm
Title :
বুড়িচংয়ে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু একজন চীর বিপ্লবী, চীর বিদ্রোহী যোগ্য পিতার উত্তরসূরী ব্যারিস্টার রুমিন ফারহানা খুলনায় দুর্বৃত্তদের গুলিতে জলিল মুন্সি নিহত ফেনীর চাঞ্চল্যকর ৪ তরুণ অপহরণ মামলার অন্যতম আসামি টেকনাফে গ্রেফতার ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযানে প্রাচীনকালের স্ট্যাম্প সহ কষ্টি পাথরের মূর্তি উদ্ধার ঠাকুরগাঁও জেলার হরিপুর সীমান্তে ভারতীয় মদ এবং ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বালিয়াকান্দিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন  বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইডিয়াল কেজি স্কুলে পড়াশোনার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার ব্যতিক্রমী উদ্যোগ কুতুবদিয়াপাড়ায় মাওলানা হামিদ হুজুরকে মাদরাসার পরিচালক হিসেবে পেয়ে আনন্দিত এলাকাবাসী

ফেনীর চাঞ্চল্যকর ৪ তরুণ অপহরণ মামলার অন্যতম আসামি টেকনাফে গ্রেফতার

Reporter Name
  • Update Time : Saturday, September 12, 2026
  • 0 Time View

‎মোঃ হারুন অর রশিদ, উখিয়া প্রতিনিধি (কক্সবাজার): ফেনী জেলায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টিকারী ৪ তরুণকে অপহরণের ঘটনায় জড়িত মামলার অন্যতম আসামি জাহাঙ্গীর (২৯)-কে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃত জাহাঙ্গীর টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রঙ্গীখালী (জুম্মাপাড়া) এলাকার গোড়া মিয়ার ছেলে।

‎র‍্যাব-১৫ সূত্রে জানা যায়, র‍্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ফেনীর চাঞ্চল্যকর অপহরণ মামলার এক আসামি টেকনাফের জাদিমুড়া এলাকায় অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে র‍্যাবের দলটি জাদিমুড়া এসআর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীত পাশে অভিযান চালায়। সেখানে ‘এনামুল হক জনির কুলিং কর্নার’-এর সামনে আসামি জাহাঙ্গীরের উপস্থিতি নিশ্চিত করে তাকে আটক করা হয়। আটকের সময় তার কাছ থেকে একটি বাটন মোবাইল সেট উদ্ধার করা হয়।

‎প্রাথমিক অনুসন্ধান ও মামলা সূত্রের বরাত দিয়ে র‍্যাব জানায়, চলতি বছরের জুন মাসে ফেনীর ৪ তরুণকে অপহরণের ঘটনা ঘটে, যা সারাদেশে বেশ আলোচনার জন্ম দেয়। উক্ত ঘটনায় টেকনাফ থানায় দায়ের করা মামলার ৮ নম্বর এজাহারনামীয় আসামি এই জাহাঙ্গীর।

‎র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com