1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 12, 2026, 4:56 pm
Title :
কাশাদহে গণসংযোগ শেষে এমপি রবিউল আওয়াল লাভলুর সুস্থতা কামনায় দোয়া মাহফিলে উপস্থিত নাগরপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম বুড়িচংয়ে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু একজন চীর বিপ্লবী, চীর বিদ্রোহী যোগ্য পিতার উত্তরসূরী ব্যারিস্টার রুমিন ফারহানা খুলনায় দুর্বৃত্তদের গুলিতে জলিল মুন্সি নিহত ফেনীর চাঞ্চল্যকর ৪ তরুণ অপহরণ মামলার অন্যতম আসামি টেকনাফে গ্রেফতার ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযানে প্রাচীনকালের স্ট্যাম্প সহ কষ্টি পাথরের মূর্তি উদ্ধার ঠাকুরগাঁও জেলার হরিপুর সীমান্তে ভারতীয় মদ এবং ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বালিয়াকান্দিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন  বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইডিয়াল কেজি স্কুলে পড়াশোনার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার ব্যতিক্রমী উদ্যোগ

নাসিরনগরে বর্ণিল আয়োজনে এম পি এম এ হান্নান কে গণসংবর্ধনা প্রদান

Reporter Name
  • Update Time : Friday, September 11, 2026
  • 20 Time View

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া -১ নাসিরনগর সংসদীয় ২৪৩ আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা এম এ হান্নান এমপি মহোদয় কে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য  নির্বাচিত হওয়ায় নাসিরনগর  উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে  
উপজেলা পরিষদ মিলনায়তনে  এক বিশাল গণসংবর্ধনা  অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
 শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৩:৩০ ঘটিকা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে পুরো উপজেলা পরিষদ মিলনায়তন কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে।
উৎসবমুখর পরিবেশে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণ সংবর্ধিত ব্যক্তিত্বকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন।
অনুষ্ঠানস্থলের পাশাপাশি আশপাশের সড়কগুলো বর্ণিল তোরণ, ব্যানার ও ফেস্টুনে সাজিয়ে তোলা হয়েছে।
অনুষ্ঠানে সমবেত নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়, যা পুরো এলাকা জুড়ে উৎসবে নতুন মাত্রা যোগ করেছে।
নাসিরনগর উপজেলা বিএনপির সহ- সভাপতি এম এ খালেদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া -১ নাসিরনগর সংসদীয় ২৪৩ আসনের সংসদ সদস্য,  উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি ও মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য  জননেতা এম এ হান্নান এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভানেত্রী এডভোকেট ইসমত আরা বেগম, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ ইব্রাহিম ভূইঁয়া রেনু,উপজেলা বিএনপির  সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন মজনু,সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ফয়েজ উদ্দিন ভূইঁয়া,ধরমন্ডল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম,উপজেলা বিএনপির নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন,  ,ইঞ্জিনিয়ার সৈয়দ সোহেল আবদাল,   উপজেলা যুবদলের সভাপতি জামাল আহমেদ,সাধারণ সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী,জাসাসের সদস্য সচিব এডভোকেট ছাদেকুর রহমান,আব্বাস মিয়া,উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক তাজমহল মেম্বার, লুৎফুরনাহার পাপড়ি,
উপজেলা  শ্রমিকদল নেতা  এমরান মিয়া,উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী,যুগ্ম আহবায়ক শরীফুল ইসলাম ভূইঁয়া,একেএম তাকিউল ইসলাম,চাতলপাড় ডিগ্রী কলেজ শাখার সভাপতি কাকলী আক্তার,
নাসিরনগর সরকারি কলেজ শাখার সাবেক সদস্য সচিব খাইরুল বাশার রনিসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
উপস্থিত সকলে আশা প্রকাশ করছেন যে, মাননীয় সংসদ সদস্যের এই অর্জনের মাধ্যমে এলাকার মৎস্য ও প্রাণিসম্পদের ও সার্বিক উন্নয়নের এক নতুন অধ্যায় সূচিত হবে।
এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com