1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 11, 2026, 1:01 pm
Title :
ঠাকুরগাঁওয়ে যে বিশ্ববিদ্যালয়ের জন্য সাড়ে ৩ লাখ মানুষ স্বাক্ষর করেছিলেন নানিয়ারচরে সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচিতে ৫০০ চারা বিতরণ গাজীপুরে নকলমুক্ত পরিবেশে বাউবির বিএ/বিএসএস পরীক্ষা, ৯ কেন্দ্রে স্বস্তিতে অংশ নিচ্ছে ৯ হাজার ৫৮০ পরীক্ষার্থী বুড়িচংয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা এমপি রবিউল আওয়াল লাভলুর সুস্থতা কামনায় নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলামের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত উৎসবমুখর পরিবেশে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে বড়বন্দে বিনামূল্যে বৃক্ষ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন আটক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করলেন নির্বাচন কমিশন ভোট হবে ২৯ অক্টোবর ২০২৬ বিজিবি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর টাস্কফোর্স যৌথ অভিযানে কথিত নামধারী সাংবাদিক শাহিনের স্ত্রী বিপুল পরিমানে মাদক সহ আটক

খুলনায় ফেরী-ট্রলার সংঘর্ষে রাকিবের লাশ উদ্ধার.

Reporter Name
  • Update Time : Wednesday, September 9, 2026
  • 3 Time View

নিজস্ব প্রতিবেদক: খুলনার জেলখানা ঘাটে গত ৭ দিন আগে ফেরী ও ট্রলারের সংঘর্ষে রূপসা-ভৈরব নদীতে পড়ে নিখোঁজ হওয়া রাকিবের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।

বুধবার রাত ৮টা ৪৫ মিনিটে স্থানীয় কিছু লোক
খুলনার বটিয়াঘাটার পূর্ব পাড়ে পশুর নদীতে একটি লাশ ভাসমান অবস্থায় দেখতে পান। তারা দ্রুত নৌ পুলিশকে খবর দেন।

খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে রাকিবের স্বজনেরা এসে লাশটি রাকিবের বলে সনাক্ত করেন।

গত ৭ দিন আগে খুলনা /রূপসার জেলখানা ঘাটে একটি ফেরী ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় রাকিব নদীতে পড়ে নিখোঁজ হন। তারপর থেকে স্বজন ও স্থানীয়রা তাকে খুঁজছিলেন।

দীর্ঘ ৭ দিন পর রাকিবের লাশ উদ্ধারের খবরে স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

স্বজনরা বলেন “আল্লাহ রাকিবের সমস্ত ভুলত্রুটি মাফ করে দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমিন।

পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া করছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com