
জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি: কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে একটি মিনি ট্রাকের ড্যাশবোর্ডের ভেতর বিশেষভাবে লুকানো ১৪ হাজার ৫টি বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)। এ সময় একজনকে আটক করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, সন্দেহজনক একটি মিনি ট্রাক থামিয়ে তল্লাশি চালালে ড্যাশবোর্ডের ভেতর বিশেষভাবে লুকানো অবস্থায় ১৪,০০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply