1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 27, 2026, 7:39 am
Title :
টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক বালিয়াকান্দিতে বিএনপি, যুবদল সহ সকল অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ অসহায়-গরিব মানুষের প্রিয় মানবিক মানুষ সেলিম সুবিদপুরের ৩ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হওয়ার আগ্রহ আল আমিন মোল্লার ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন কুমিল্লায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৫ এর সনদ প্রদান, পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন গণসংযোগ ও লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করলেন সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু ধুনটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, ধ্বংস করা হলো এডিস মশার প্রজননস্থল ঠাকুরগাঁওয়ে অবৈধ চানাচুর কারখানার ধোঁয়া বন্ধের প্রতিবাদ করায় চাঁদাবাজির মামলা বালিয়াকান্দিতে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

নাগরপুরে এমপি রবিউল আওয়াল লাভলু এর দ্রুত সুস্থতা কামনায় কেন্দ্রীয় কালীবাড়ি ও পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে প্রার্থনা

কাজী মোস্তফা রুমি
  • Update Time : Friday, September 4, 2026
  • 25 Time View

কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু এবং তাঁর সহধর্মিনী মনোয়ারা বেগম মুকুল এর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়ি ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নাগরপুর উপজেলার উদ্যোগে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৪ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার দুপুর ১২:০০ টায় কেন্দ্রীয় কালীবাড়ি প্রাঙ্গণে আয়োজিত এই প্রার্থনায় সনাতন ধর্মাবলম্বী ভক্তরা অংশগ্রহণ করেন।

এ সময় তারা সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু এবং তাঁর সহধর্মিনী মনোয়ারা বেগম মুকুল এর দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করেন। প্রার্থনা পরিচালনা করেন বাবু জীবনকৃষ্ণ চক্রবর্তী।

প্রার্থনা শেষে উপস্থিত ভক্তরা বলেন, রবিউল আওয়াল লাভলু নাগরপুর-দেলদুয়ারের মানুষের একজন জনপ্রতিনিধি। তাঁর অসুস্থতার খবরে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা মহান সৃষ্টিকর্তার কাছে তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং খুব শিগগিরই তিনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন-এ প্রত্যাশা ব্যক্ত করেন।

নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়ির সভাপতি বাবু রমেন্দ্র নারায়ণ শীল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক রামেন্দ্র সুন্দর বোস এর সঞ্চালনায় উক্ত প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাম, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নাগরপুর উপজেলার  সদস্য সচিব ঝুটন কুমার সাহা প্রমুখ।

এছাড়াও প্রার্থনা অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ভক্তবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com