1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 9, 2026, 1:00 am

হরিপুরে নজরুল বর্ষ উপলক্ষে আনন্দ র‌্যালি ও উদ্বোধন সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Monday, August 31, 2026
  • 20 Time View

নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্মকে স্মরণ করে নজরুল বর্ষ উপলক্ষে আনন্দ র‌্যালি ও উদ্বোধন সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ আগস্ট) সকাল ১০টায় হরিপুর উপজেলা পরিষদের হলরুমে এ উপলক্ষে উদ্বোধন সভা অনুষ্ঠিত হয়। সভার আগে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) উজ্জ্বল বাইন, হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিমসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সাম্য-মানবতার বাণী নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্ম বাঙালি জাতির সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। তাঁর অসাম্প্রদায়িক ও মানবতাবাদী চেতনা সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পরে নজরুল বর্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের বিষয়ে আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com