1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 9, 2026, 12:52 am

ঠাকুরগাঁও ভূল্লীতে মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্ডাডল ও গাঁজাসহ গ্রেপ্তার-২

Reporter Name
  • Update Time : Thursday, August 27, 2026
  • 23 Time View

নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্ডাডল ট্যাবলেট ও গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে ভূল্লী থানা পুলিশ। বছিরপাড়া মাদক নির্মূল কমিটির সদস্যদের সহযোগিতায় পুলিশ এ অভিযান পরিচালনা করেন বলে জানা গেছে।

বুধবার (২৬ আগস্ট) রাত ৮টা ৫০ মিনিটের দিকে ভূল্লী বাজার চৌরাস্তার পশ্চিম পাশে নাসিরের গলিতে রঞ্জন দাসের সেলুনের সামনে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ভূল্লী উপজেলার কুমারপুর ডাবরীপাড়া এলাকার মো. আব্দুস সালামের ছেলে মো. সজীব ইসলাম (২২) এবং কুমারপুর বছিরপাড়া এলাকার মো. আবুল কাশেমের ছেলে মো. রবিউল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য উদ্ধার অভিযানের সময় সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের শরীর তল্লাশি করা হলে সজীব ইসলামের হেফাজত থেকে ৮ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট এবং রবিউল ইসলামের হেফাজত থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

স্থানীয়দের বক্তব্যে এলাকায় মাদকের বিস্তার রোধে বিভিন্ন সময়ে স্থানীয়ভাবে মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে স্থানীয় কমিটি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগে অপরাধীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে দুই ব্যক্তিকে আটক করে তাদের হেফাজত থেকে ট্যাপেন্ডাডল ও গাঁজা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ভূল্লী থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে চলবে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com