1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 27, 2026, 12:54 pm
Title :
সিংড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের শিক্ষার অধিকার নিয়ে গণশুনানি ডেঙ্গু প্রতিরোধে যশোর নগর বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক বালিয়াকান্দিতে বিএনপি, যুবদল সহ সকল অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ অসহায়-গরিব মানুষের প্রিয় মানবিক মানুষ সেলিম সুবিদপুরের ৩ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হওয়ার আগ্রহ আল আমিন মোল্লার ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন কুমিল্লায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৫ এর সনদ প্রদান, পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন গণসংযোগ ও লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করলেন সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু ধুনটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, ধ্বংস করা হলো এডিস মশার প্রজননস্থল

অটোরিকশা ছিনতাইয়ে চালক হত্যা, ছেলের মৃত্যুসংবাদে মায়েরও মৃত্যু: ২৪ ঘণ্টায় রহস্য উদ্ঘাটন করল পিবিআই

Reporter Name
  • Update Time : Wednesday, August 26, 2026
  • 12 Time View

মিসেস চামেলী আক্তার প্রিয়া,নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কাপাসিয়ায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক আতাউর রহমান ওরফে আতা মিয়া (৬০)-কে নৃশংসভাবে হত্যার পর তার মৃত্যুসংবাদে শোক ও মানসিক আঘাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তার বৃদ্ধা মা জহুরা খাতুন (৭৫)। মর্মান্তিক এই জোড়া মৃত্যুর ঘটনায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাজীপুর জেলা। এ ঘটনায় দুই মূল হত্যাকারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত অটোরিকশা ও হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট ২০২৬ বিকেল আনুমানিক ৪টার দিকে আতাউর রহমান জীবিকার তাগিদে নিজের ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। রাত আনুমানিক ৮টার আগে কাপাসিয়া থানাধীন সনমানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও মির্জানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে একটি নির্জন কলাবাগানের সামনে তাকে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা হত্যা করে। পরে তার অটোরিকশা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় তারা।

ছেলের মর্মান্তিক মৃত্যুর সংবাদ শুনে শোক ও মানসিক আঘাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান বৃদ্ধা মা জহুরা খাতুন। একই পরিবারের মা ও ছেলের পরপর এই দুই মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া এবং সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্যের।

এ ঘটনায় কাপাসিয়া থানায় মামলা নং-৩১, তারিখ ২১/০৮/২০২৬ খ্রিঃ, জি.আর. নং-২৬২, তারিখ ২১/০৮/২০২৬ খ্রিঃ, দণ্ডবিধির ৩৯৪/৩০২/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়।

ঘটনার গুরুত্ব বিবেচনায় পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মোঃ মোস্তফা কামালের সার্বিক দিকনির্দেশনায় এবং পিবিআই গাজীপুর জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তারের নিবিড় তত্ত্বাবধানে তাৎক্ষণিকভাবে ছায়াতদন্ত শুরু করে পিবিআই।

পিবিআই গাজীপুর জেলার ক্রাইমসিন টিম ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করে। পাশাপাশি অ্যাডভান্সড আইসিটি, ডিজিটাল ফরেনসিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় হত্যাকাণ্ডে সরাসরি জড়িত দুই মূল আসামি রাজীব খান (২৯) ও নকিবুল হাসান ওরফে রাকিব (২৪)-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে নরসিংদী জেলার মনোহরদী থানাধীন হাতিরদিয়া বাসস্ট্যান্ড এলাকার ‘আল-মদিনা এন্টারপ্রাইজ’ নামের একটি দোকানে অভিযান চালিয়ে ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধার করা হয়। চোরাই মালামাল জেনেও অটোরিকশাটি ক্রয় ও হেফাজতে রাখার অভিযোগে দোকানের মালিক মোঃ কিবরিয়া (৪২)-কে গ্রেফতার করা হয়।

এ সময় অটোরিকশা বিক্রির ২২ হাজার টাকা এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রড, হাতুড়ি ও রশি উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত রাজীব খান ও নকিবুল হাসান ওরফে রাকিবকে আদালতে সোপর্দ করা হলে তারা স্বেচ্ছায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

জবানবন্দিতে তারা জানায়, ঋণের দায়ে জর্জরিত হয়ে অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করে তারা। নকিবুলের দূরসম্পর্কের আত্মীয় হওয়ায় আতাউর রহমানকে সহজ টার্গেট হিসেবে বেছে নেয়। পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন ফোন করে তাকে নির্জন কলাবাগানের পাশে ডেকে নেওয়া হয়। সেখানে দড়ি দিয়ে গলা চেপে ধরে এবং লোহার রড ও হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়। পরে অটোরিকশাটি নরসিংদীর হাতিরদিয়া এলাকায় নিয়ে গিয়ে পরিষ্কার করে কিবরিয়ার কাছে ৪২ হাজার টাকায় বিক্রি করা হয় বলে জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে।

পিবিআই গাজীপুর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার বলেন, “একজন নিরীহ অটোরিকশা চালককে হত্যা এবং তার পরপরই মায়ের শোকাবহ মৃত্যুর ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। অপরাধীরা ভেবেছিল নির্জন স্থানে অপরাধ সংঘটিত করে তারা পার পেয়ে যাবে। কিন্তু পিবিআইয়ের পেশাদারিত্ব, আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের কার্যকর ব্যবহারের মাধ্যমে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই মূল আসামিদের গ্রেফতার এবং ছিনতাইকৃত অটোরিকশাসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করা সম্ভব হয়েছে।”

তিনি আরও জানান, হত্যাকাণ্ডে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

তদন্তকারী কর্মকর্তা:
জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আনসারী
পুলিশ পরিদর্শক (নিঃ), পিবিআই গাজীপুর জেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com