1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 27, 2026, 1:39 pm
Title :
সিংড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের শিক্ষার অধিকার নিয়ে গণশুনানি ডেঙ্গু প্রতিরোধে যশোর নগর বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক বালিয়াকান্দিতে বিএনপি, যুবদল সহ সকল অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ অসহায়-গরিব মানুষের প্রিয় মানবিক মানুষ সেলিম সুবিদপুরের ৩ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হওয়ার আগ্রহ আল আমিন মোল্লার ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন কুমিল্লায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৫ এর সনদ প্রদান, পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন গণসংযোগ ও লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করলেন সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু ধুনটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, ধ্বংস করা হলো এডিস মশার প্রজননস্থল

কালীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক নির্মূলে সামাজিক আন্দোলন ও কঠোর বার্তার হুশিয়ারি

Reporter Name
  • Update Time : Sunday, August 23, 2026
  • 48 Time View

মোঃ আলমগীর মোল্লা: গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবারে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন।
​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। তবে কেবল আইনি পদক্ষেপে মাদক নির্মূল করা সম্ভব নয়; এর জন্য প্রয়োজন ব্যাপক সামাজিক আন্দোলন। তিনি মাদক ব্যবসা, সেবন ও পরিবহন পুরোপুরি নিয়ন্ত্রণে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের একযোগে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
​সভায় পৌরসভার উন্নয়ন কাজের ধীরগতি ও নিম্নমানের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এমপি ফজলুল হক মিলন। পৌর প্রকৌশলী মন্নুর আহমেদকে সরাসরি উদ্দেশ্যে করে তিনি বলেন, ড্রেনের কাজ ছয় মাস ধরে ধীরগতিতে চলছে, কোনো অগ্রগতি নেই। রাতের আধারে নিম্নমানের ঢালাই দিয়ে কাজ সারার অভিযোগ আর শুনতে চাই না। ঠিকাদার যেই হোক না কেন, তাদের ডেকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিন এবং কাজের গুণগত মান নিশ্চিত করুন।
​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন:
​খালেকুজ্জামান বাবলু, সদস্য সচিব, উপজেলা বিএনপি
​মো. জাকির হোসেন, অফিসার ইনচার্জ (ওসি), কালীগঞ্জ থানা
​মো. জাহাঙ্গীর আলম, ডিজিএম, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি (কালীগঞ্জ জোনাল অফিস)
​মো. খায়রুল আলম, চেয়ারম্যান, জামালপুর ইউনিয়ন পরিষদ আশরাফী হাবিবুল্লাহ্, সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি মো. আল-আমিন দেওয়ান, সাধারণ সম্পাদক, কালীগঞ্জ প্রেস ক্লাব
​সভায় বক্তারা জানান, বর্তমানে কালীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, দুর্নীতি, মাদক, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ চুরি-ডাকাতি বন্ধে সমন্বিত উদ্যোগ গ্রহণের জোরালো প্রত্যয় ব্যক্ত করা হয়।
​অনুষ্ঠানে স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com