1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
August 17, 2026, 10:07 am
Title :
নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা অনুষ্ঠিত ধুনটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ধুনটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বিজিবির অভিযানে পীরগঞ্জ সীমান্তে ভারতীয় ইয়াবা ও মটরসাইকেল উদ্ধার হরিপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন সফল মৎস্য চাষিদের সম্মাননা প্রদান রূপসায় ফখরুল হত্যায়. প্রধান অভিযুক্ত র‍্যাবের হাতে গ্রেপ্তার শোভাযাত্রা ও পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে সিংড়ায় মৎস্য পক্ষের উদ্বোধন ঝিকরগাছা বারবাকপুরের রকির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Saturday, August 15, 2026
  • 29 Time View

শেরপুর প্রতিনিধিঃ শেরপুর সদর উপজেলার রৌহা চরপাড়া এলাকায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা ২০২৬’। ‘তারুণ্যের শক্তি মানবতার জয়’—এই স্লোগানকে সামনে রেখে তরুণ প্রজন্মের মাঝে পরিবেশ সচেতনতা এবং জ্ঞানচর্চাকে উৎসাহিত করতে স্থানীয় মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার ( ১৫ আগস্ট ) বিকাল ৫টায় অনুষ্ঠানটি শুরু হয়। এতে ক্লাবের সভাপতি মাহবুব আলম সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক হাসান এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস এম সুজন। এছাড়াও সহ-সভাপতি মহর উদ্দিনসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে অংশগ্রহণকারীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

এরপর তরুণ ও শিক্ষার্থীদের মেধা বিকাশে এক আনন্দঘন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে বেশ উৎসাহের সৃষ্টি করে।

স্থানীয় যুবকদের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এলাকাবাসী বলেন, এ ধরনের গঠনমূলক কার্যক্রম তরুণ সমাজকে মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে দেশপ্রেম ও পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করবে। যুব কল্যাণ ক্লাবের এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত সবাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com