
এম.এ.শুকুর, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: জননিরাপত্তা জোরদার, আইনি সেবা সহজীকরণ এবং অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে দোয়ারাবাজার উপজেলা বিট পুলিশিং কমিটির নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটির দায়িত্বে রয়েছেন_ সভাপতি: আলহাজ্ব এম এ বারী (সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান), সিনিয়র সহ-সভাপতি: মানিক মাষ্টার (উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক), সাধারণ সম্পাদক: আলতাফুর রহমান খসরু (উপজেলা বিএনপির আহ্বায়ক), যুগ্ম সাধারণ সম্পাদক আরবের রহমান খোকন (উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য)।
দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব এম এ বারী কঠোর হুঁশিয়ারি ও প্রত্যয় ব্যক্ত করে বলেন—”অতীতের মতো থানাকে আর কোনো দালালদের আস্তানা বা আখড়া হতে দেওয়া হবে না। দালাল, ঘুষ ও দুর্নীতিমুক্ত থানা নিশ্চিত করতে যা যা পদক্ষেপ নেওয়া দরকার, আমরা তা-ই গ্রহণ করব। সাধারণ মানুষ যেন কোনো হয়রানি ছাড়া সরাসরি আইনি সেবা পায়, সেটিই আমাদের মূল লক্ষ্য।”
স্থানীয় সচেতন মহল মনে করছে, নতুন এই কমিটি দোয়ারাবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং পুলিশি সেবার প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply