1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
August 12, 2026, 11:56 pm
Title :
নাগরপুরে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত গাইবান্ধায় দৈনিক করতোয়া’র ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ময়মনসিংহে এসএসসিতে ফেল করায় মায়ের বকুনি দুইদিন পর মিলল সীমার লাশ ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মীর হত্যা -১ দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি অভিযানে সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডল ও ফেন্সিডিল উদ্ধার নাসিরনগরে বিয়ের দাবিতে বিষের বোতল হাতে নিয়ে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন সিংড়ায় এসএসসি ফলাফলে শীর্ষে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, বিয়ের দাবিতে পাঁচদিন ধরে অবস্থান চট্টগ্রাম বন্দরের প্রবেশমুখে আটকে পড়া সেই বিদেশী জাহাজকে কোটি টাকা জরিমানা সাতক্ষীরা কারাগার থেকে পালানো সাজাপ্রাপ্ত দুই আসামি দুই বছর পর গ্রেপ্তার

সিংড়ায় এসএসসি ফলাফলে শীর্ষে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ

Reporter Name
  • Update Time : Wednesday, August 12, 2026
  • 1 Time View

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি: সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে পাসের হার কিছুটা কমলেও নাটোরের সিংড়া উপজেলায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পাসের হারে শীর্ষস্থান অর্জন করেছে ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটি।

এ বছর বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে মোট ৪৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৪২ জন শিক্ষার্থী সফলভাবে উত্তীর্ণ হয়েছে। এতে প্রতিষ্ঠানের পাসের হার দাঁড়িয়েছে ৯৭ দশমিক ৬৭ শতাংশ। এছাড়া মেধার স্বাক্ষর রেখে ১২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্বায়ত্তশাসিত সংস্থা বিয়াম ফাউন্ডেশন পরিচালিত এ শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকেই সিংড়া উপজেলায় শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থার প্রতীক হিসেবে জায়গা করে নিয়েছে।

এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলা পর্যায়ে শীর্ষস্থান অর্জন করায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।সাফল্যের কারণ হিসেবে শিক্ষার্থীরা জানায়, নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি ও পাঠগ্রহণ, শিক্ষকদের আন্তরিকতা ও সার্বক্ষণিক দিকনির্দেশনা এবং পড়াশোনার জন্য পারিবারিকভাবে উৎসাহ ও সহায়ক পরিবেশ তাদের ভালো ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহাদত হোসেন বলেন, “শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের অকৃত্রিম সহযোগিতার ফলেই আমাদের এ সাফল্য অর্জিত হয়েছে। শিক্ষার মান আরও উন্নত করে ভবিষ্যতেও সাফল্যের এ ধারাবাহিকতা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।”তিনি এ সাফল্যের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে প্রতিষ্ঠানটির ফলাফল ও শিক্ষার মান আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com