1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
August 11, 2026, 8:11 pm
Title :
প্রেমের টানে হিন্দু থেকে মুসলিম হয়ে বিয়ে,প্রেমিক স্বামীর প্রতারনা: ৩ সন্তানসহ অসহায় জিয়াসমিনের আকুতি গাঁজা ০২(দুই) কেজি সহ ০১(এক) জন আসামী গ্রেফতার পাস না করা বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের (শোকজ) দিয়েছে জেলা শিক্ষা বিভাগ বিশেষ অভিযানে মূল্যমানের দুষ্প্রাপ্য কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, আটক -১ রেড ক্রিসেন্ট গাজীপুর জেলা ইউনিটের সভায় ইশরাক আহমেদ সিদ্দিকী ও কাজী ছায়েদুল আলম বাবুল; সাংগঠনিক ও কার্যক্রম নিয়ে সভায় গুরুত্বপূর্ণ আলোচনা নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নব অভিযাত্রা শুরু মাদারীপুরে ৭ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইয়াছিনসহ ৩ জন গ্রেফতার গাইবান্ধা পলাশবাড়ীর বিদ্যালয়ে শতভাগ ফেল, সাদুল্যাপুরের স্কুলেও একই চিত্র বাঘারপাড়ায় জমজ দুই বোনের এসএসসিতে জিপিএ-৫ মাদারীপুরে ৩০০ পিস ইয়াবাসহ পিস্তল উদ্ধার

নানা আয়োজনে চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : Monday, August 10, 2026
  • 20 Time View

মো তুহিন মোল্লা,নড়াইল প্রতিনিধি: নানা আয়োজনের মধ্যদিয়ে নড়াইলে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চারুকলা বিভাগের আয়োজনে কর্মসূচির মধ্য ছিলো কোরআন খতম, শিল্পীর মাজারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, শিশুকিশোরদের চিত্রাঙ্কন উৎসব, আর্টক্যাম্প, চিত্রপ্রদর্শনীর উদ্বোধন, আলোচনা সভা, এসএম সুলতান সম্মাননা পদক বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

ভোর থেকেই এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালা চত্বরে কোরআন খতমের মধ্যদিয়ে দিনের কর্মসুচি শুরু হয়। সকাল ৯টার দিকে শিল্পীর মাজারে সরকারী, বেসরকারীসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমী চারুকলা বিভাগ, নড়াইল জেলা প্রশাসন, সুলতান ফাউন্ডেশন, এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালা, নড়াইল প্রেসক্লাব, এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়, এসএম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশন, ছন্দায়ন, মূর্ছনা সাংস্কৃতিক সংগঠন, যুগান্তর নাট্য সংসদ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

শ্রদ্ধাঞ্জলি শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নড়াইল পুলিশ লাইন জামে মসজিদের ইমাম মাওলানা বিলাল হোসাইন।

এরপর আর্টক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। এসময় অতিথিবৃন্দ এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালা, ভাসমান শিশুস্বর্গ (নৌকা), শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিশুদের আঁকা চিত্রপ্রদর্শী ঘুরে ঘুরে দেখেন।

পরে জেলা শিল্পকলা একাডেমী হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে এসএম সুলতান সম্মাননা পদক প্রদান করা হয়। বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী, প্রিন্টমেকার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুস সাত্তারের হাতে সম্মানা পদক তুলে দেন প্রধান অতিথি বাংলাদেশ সরকারে সংস্কৃতিক বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীসহ অন্যান্য অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com