1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
August 11, 2026, 9:04 pm
Title :
প্রেমের টানে হিন্দু থেকে মুসলিম হয়ে বিয়ে,প্রেমিক স্বামীর প্রতারনা: ৩ সন্তানসহ অসহায় জিয়াসমিনের আকুতি গাঁজা ০২(দুই) কেজি সহ ০১(এক) জন আসামী গ্রেফতার পাস না করা বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের (শোকজ) দিয়েছে জেলা শিক্ষা বিভাগ বিশেষ অভিযানে মূল্যমানের দুষ্প্রাপ্য কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, আটক -১ রেড ক্রিসেন্ট গাজীপুর জেলা ইউনিটের সভায় ইশরাক আহমেদ সিদ্দিকী ও কাজী ছায়েদুল আলম বাবুল; সাংগঠনিক ও কার্যক্রম নিয়ে সভায় গুরুত্বপূর্ণ আলোচনা নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নব অভিযাত্রা শুরু মাদারীপুরে ৭ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইয়াছিনসহ ৩ জন গ্রেফতার গাইবান্ধা পলাশবাড়ীর বিদ্যালয়ে শতভাগ ফেল, সাদুল্যাপুরের স্কুলেও একই চিত্র বাঘারপাড়ায় জমজ দুই বোনের এসএসসিতে জিপিএ-৫ মাদারীপুরে ৩০০ পিস ইয়াবাসহ পিস্তল উদ্ধার

বিশেষ অভিযানে মূল্যমানের দুষ্প্রাপ্য কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, আটক -১

Reporter Name
  • Update Time : Tuesday, August 11, 2026
  • 4 Time View

নয়ন হোসেন,।ঠাকুরগাঁও প্রতিনিধি: দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর বিশেষ অভিযানে ৩২ লক্ষ ১৫ হাজার টাকা মূল্যমানের দুষ্প্রাপ্য কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, আটক ১ জন

সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারাবাহিকভাবে গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে দেশের মূল্যবান প্রত্নতাত্ত্বিক সম্পদ বিদেশে পাচারের একটি অপচেষ্টা নস্যাৎ করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।

১১ আগস্ট ২০২৬ তারিখ রাত ০২:৩০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানের নেতৃত্বে বিজিবি, ম্যাজিস্ট্রেট, র‌্যাব ও দিনাজপুর সদর থানা পুলিশের একটি যৌথ দল দিনাজপুর শহরের চাতরাপাড়া নামক এলাকায় একটি বাড়ীতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ১ জন আসামীকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৩২ কেজি ১৫০ গ্রাম ওজনের দুষ্প্রাপ্য কষ্টিপাথরের ১টি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি হলেনঃ

মোঃ পারভেজ মন্ডল (৩৮), পিতা-মৃত লবানা মন্ডল, গ্রাম-চাতরাপাড়া, পোস্ট-দিনাজপুর সদর, থানা-দিনাজপুর সদর, জেলা-দিনাজপুর।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষা শেষে উদ্ধারকৃত প্রত্নবস্তুগুলোকে প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ বলে নিশ্চিত করেছেন। ১৯৬৮ সালের (১৯৭৬ সালে সংশোধিত) ‘পুরাকীর্তি সংরক্ষণ আইন’ অনুযায়ী এ ধরনের প্রত্নসম্পদ সংরক্ষণের দায়িত্ব সরকারের পক্ষে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ওপর ন্যস্ত।

উদ্ধারকৃত কষ্টিপাথরের বিষ্ণু মূর্তির মোট সিজার মূল্য ৩২,১৫,০০০/- (বত্রিশ লক্ষ পনেরো হাজার) টাকা। তবে প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনায় এসব নিদর্শনের প্রকৃত মূল্য অপরিমেয়।

আটককৃত আসামীকে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দিনাজপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষা এবং প্রত্নসম্পদ পাচার প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান অব্যাহত রাখবে। পাশাপাশি মাদক, মানবপাচার, অস্ত্র ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনেও বিজিবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com