1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 27, 2026, 4:24 am
Title :
বালিয়াকান্দিতে বিএনপি, যুবদল সহ সকল অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ অসহায়-গরিব মানুষের প্রিয় মানবিক মানুষ সেলিম সুবিদপুরের ৩ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হওয়ার আগ্রহ আল আমিন মোল্লার ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন কুমিল্লায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৫ এর সনদ প্রদান, পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন গণসংযোগ ও লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করলেন সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু ধুনটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, ধ্বংস করা হলো এডিস মশার প্রজননস্থল ঠাকুরগাঁওয়ে অবৈধ চানাচুর কারখানার ধোঁয়া বন্ধের প্রতিবাদ করায় চাঁদাবাজির মামলা বালিয়াকান্দিতে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর পৃথক ০৪টিঅভিযানে সীমান্তে মদ আটক

Reporter Name
  • Update Time : Sunday, August 9, 2026
  • 75 Time View

নয়ন হোসেন,নিজস্ব প্রতিবেদক: দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর পৃথক ০৪টি বিশেষ অভিযানে দিনাজপুর জেলার বোচাগঞ্জ সীমান্তে ভারতীয় মদ এবং ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ ও হরিপুর সীমান্তে দেশি মদ আটক।

এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ০৮ আগস্ট ২০২৬, বিকাল ১৬৩০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ পরমেশ্বরপুর বিওপি কর্তৃক দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলাধীন সীমান্ত পিলার ৩৩১/৬-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চালানদিঘী নামক এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ১১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

এছাড়া গত ০৮ আগস্ট ২০২৬, রাত ২০৩২ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ দানাজপুর বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলাধীন সীমান্ত পিলার ৩৪০/৩-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গুচ্ছগ্রাম নামক এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ১৯২ বোতল দেশি মদ উদ্ধার করা হয়।

তাছাড়া গত ০৮ আগস্ট ২০২৬, রাত ২২৫০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ চান্দুরিয়া বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলাধীন সীমান্ত পিলার ৩৩৭/১-এস হতে আনুমানিক ১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে আমিরপাড়া নামক এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৩৩ বোতল দেশি মদ উদ্ধার করা হয়।

এছাড়া গত ০৮ আগস্ট ২০২৬, রাত ২৩০০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ মশালগাঁও বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাধীন সীমান্ত পিলার ৩৪৮/৭-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভগোবানপুর নামক এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৫২ বোতল দেশি মদ উদ্ধার করা হয়।

আটককৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য ৯৯,৬০০/- (নিরানব্বই হাজার ছয়শত) টাকা।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com