1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 27, 2026, 5:47 am
Title :
বালিয়াকান্দিতে বিএনপি, যুবদল সহ সকল অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ অসহায়-গরিব মানুষের প্রিয় মানবিক মানুষ সেলিম সুবিদপুরের ৩ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হওয়ার আগ্রহ আল আমিন মোল্লার ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন কুমিল্লায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৫ এর সনদ প্রদান, পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন গণসংযোগ ও লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করলেন সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু ধুনটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, ধ্বংস করা হলো এডিস মশার প্রজননস্থল ঠাকুরগাঁওয়ে অবৈধ চানাচুর কারখানার ধোঁয়া বন্ধের প্রতিবাদ করায় চাঁদাবাজির মামলা বালিয়াকান্দিতে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়

ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো ব্যবসায়ীর কাছে বিকাশ এজেন্টের চারটি সিম, ডিবির অভিযানে গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Saturday, August 8, 2026
  • 36 Time View

রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে অনলাইন ক্যাসিনো ও জুয়া কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শনিবার ৮ আগস্ট দুপুরে কামরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার কামরুল ইসলাম ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার কচুবাড়ি এলাকার বাসিন্দা। তিনি আব্দুল জলিলের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, অভিযানকালে কামরুল ইসলামের কাছ থেকে ক্যাসিনো খেলায় ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশের দাবি, ওই মোবাইল ফোনে ক্যাসিনো-সংক্রান্ত পাঁচটি অ্যাপ পাওয়া গেছে। এছাড়া তার নামে বিকাশ এজেন্টের চারটি সিম ব্যবহারের তথ্যও পাওয়া গেছে।

পুলিশের অভিযোগ, কামরুল ইসলাম অনলাইন ক্যাসিনো খেলায় জড়িত থাকার পাশাপাশি এলাকার বিভিন্ন মানুষকে এ ধরনের জুয়ায় উৎসাহিত ও প্রভাবিত করতেন। এর মাধ্যমে প্রতারণার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার বড় ভাই হেলাল ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানিয়েছে ডিবি। পুলিশের দাবি, হেলালের বিরুদ্ধেও মাদক ব্যবসাসহ একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার কামরুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com