1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 24, 2026, 6:59 pm
Title :
ক্যান্সারে আক্রান্ত বাবার মাথায় হাত রেখে দুই সন্তানের দোয়া নরসিংদীতে মদের দোকানের কর্মচারীকে আগুনে পুড়ানোর মামলার প্রধান আসামী সহ গ্ৰেফতার ২ সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক নতুন স্বপ্ন, নতুন প্রত্যয়ে সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা পীরযাত্রাপুর ইউনিয়নের জনগণের প্রত্যাশা, চেয়ারম্যান হিসেবে খোকন ভূঁইয়া জোছনা ও প্রিয়া প্রেমের দুটি অশ্রুসিক্ত পাতা ঢাবিতে ভর্তি হয়েও অর্থাভাবে গ্রামে ফিরলেন কুষ্টিয়ার মেধাবী ছাত্র আলামিন সিরাজগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি তাৎক্ষণিক সহায়তা পেলেন সুবিধাবঞ্চিতরা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ মাইনুল আলম খান কনক

Reporter Name
  • Update Time : Wednesday, August 5, 2026
  • 49 Time View

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি কর্তৃক আয়োজিত এক বিশাল সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জননেতা মোঃ মাইনুল আলম খান কনক।

আজ বুধবার (৫ আগস্ট) অনুষ্ঠিত এ সমাবেশে যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির কেন্দ্রীয় ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় তাদের আত্মত্যাগের কথা তুলে ধরা হয়।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জননেতা মোঃ মাইনুল আলম খান কনক মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও জাতীয়তাবাদী চেতনাকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং সেই চেতনাকে ধারণ করেই দেশের উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com