1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 24, 2026, 7:01 pm
Title :
ক্যান্সারে আক্রান্ত বাবার মাথায় হাত রেখে দুই সন্তানের দোয়া নরসিংদীতে মদের দোকানের কর্মচারীকে আগুনে পুড়ানোর মামলার প্রধান আসামী সহ গ্ৰেফতার ২ সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক নতুন স্বপ্ন, নতুন প্রত্যয়ে সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা পীরযাত্রাপুর ইউনিয়নের জনগণের প্রত্যাশা, চেয়ারম্যান হিসেবে খোকন ভূঁইয়া জোছনা ও প্রিয়া প্রেমের দুটি অশ্রুসিক্ত পাতা ঢাবিতে ভর্তি হয়েও অর্থাভাবে গ্রামে ফিরলেন কুষ্টিয়ার মেধাবী ছাত্র আলামিন সিরাজগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি তাৎক্ষণিক সহায়তা পেলেন সুবিধাবঞ্চিতরা

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের দোহা সফর

Reporter Name
  • Update Time : Tuesday, July 14, 2026
  • 48 Time View

আন্তর্জাতিক ডেস্ক: কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে সমবেদনা জানাতে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল আজ মঙ্গলবার (১৪ জুলাই) কাতারের রাজধানী দোহার উদ্দেশে রওনা হচ্ছে। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির বিশেষ দূত হিসেবে সফরে অংশ নিচ্ছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো একটি আনুষ্ঠানিক সমবেদনাপত্র কাতারের বর্তমান আমিরের কাছে হস্তান্তর করা হবে। এর মাধ্যমে কাতারের শোকাহত রাজপরিবার ও জনগণের প্রতি বাংলাদেশের গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করা হবে।

সূত্র আরও জানায়, একদিনের এই রাষ্ট্রীয় সফর শেষে প্রতিনিধিদল আগামী ১৫ জুলাই দেশে ফিরে আসবেন।

বাংলাদেশ ও কাতারের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং কূটনৈতিক যোগাযোগের ধারাবাহিকতায় এই সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com