1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 27, 2026, 2:59 am
Title :
সুবিদপুরের ৩ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হওয়ার আগ্রহ আল আমিন মোল্লার ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন কুমিল্লায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৫ এর সনদ প্রদান, পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন গণসংযোগ ও লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করলেন সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু ধুনটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, ধ্বংস করা হলো এডিস মশার প্রজননস্থল ঠাকুরগাঁওয়ে অবৈধ চানাচুর কারখানার ধোঁয়া বন্ধের প্রতিবাদ করায় চাঁদাবাজির মামলা বালিয়াকান্দিতে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয় বুড়িচংয়ের ময়নামতি পাহাড়ে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী সত্য চাপা থাকে না—একদিন না একদিন সামনে আসবেই!

দোয়ারাবাজারে শিশুকে ফুসলিয়ে বলাৎকার, যুবক গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Tuesday, August 4, 2026
  • 67 Time View

এম এ শুকুর, সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিড়ি কিনে আনার কথা বলে ফুসলিয়ে ১২ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোঃ আলাল (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ৪নং মান্নারগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামে এই ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত আলাল ওই গ্রামেরই ইসলাম খা ও ছেলে। ভুক্তভোগী শিশু ও অভিযুক্ত যুবক পাশাপাশি বাড়ির বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রতিবেশী শিশুটিকে ৫০ টাকা দিয়ে স্থানীয় দোকান থেকে ১০ টাকার বিড়ি কিনে আনতে বলে আলাল। শিশুটি বিড়ি কিনে এনে বাকি ৪০ টাকাসহ ফেরত দিতে গেলে আলাল কৌশলে টাকাগুলো শিশুটির পকেটে রেখে দেয়। এরপর সে শিশুটিকে কোলে তুলে নিজ বাড়ির পেছনে নির্জন এক ঝোপের ভেতর নিয়ে যায়।

পরবর্তীতে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে আলাল জোরপূর্বক শিশুটির পরিহিত প্যান্ট খুলে তার ইচ্ছার বিরুদ্ধে বলাৎকার করে। এ সময় শিশুটির শোর-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসার চেষ্টা করলে অভিযুক্ত আলাল প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয়।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা মোঃ আবুল কাসেম রাতই বাদী হয়ে দোয়ারাবাজার থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত আলালকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, “ভুক্তভোগী শিশুর বাবার দায়ের করা এজাহারের ভিত্তিতে মামলা রুজু করে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং ভিকটিমের শারীরিক পরীক্ষার (মেডিকেল টেস্ট) জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com