1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 23, 2026, 8:53 pm
Title :
প্রধানমন্ত্রী তারেক রহমান এর জাতিসংঘে প্রথম বক্তব্য: শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মাইনুল আলম খান কনক প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অভিমানের মেয়ে ১৪ কোটি টাকার সার কালোবাজারির মামলায় ১০ ডিলারসহ ১৫ জন কারাগারে টেকনাফে কৃত্রিম সার সংকটের জন্য উপজেলা কৃষি প্রশাসনকে দায়ী করছেন ভুক্তভোগীরা পরিবেশ রক্ষায় গাইবান্ধা আদর্শ কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আশরাফুল আহমদের জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন শ্রীবরদীতে অফিসার্স ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন পীরগঞ্জে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার-১ কাঠালডাঙ্গী দিশারি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হলেন নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ফারুক আহমেদ খান

Reporter Name
  • Update Time : Sunday, August 2, 2026
  • 52 Time View

কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলের নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সফল জিএস, নাগরপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

তাঁর এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রাপ্তির খবরে নাগরপুর সহ টাঙ্গাইলের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আনন্দের আমেজ বিরাজ করছে।

ফারুক আহমেদ খান দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী একজন সক্রিয় সংগঠক হিসেবে পরিচিত। ছাত্রজীবনে নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের জিএস হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে তিনি সাধারণ শিক্ষার্থীদের আস্থা অর্জন করেন। সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ এবং জনসম্পৃক্ত কর্মকাণ্ডের জন্য তিনি এলাকায় সুপরিচিত। তিনি নাগরপুর উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর ফারুক আহমেদ খান সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করবেন এবং জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com