1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
August 8, 2026, 4:05 pm
Title :
গাইবান্ধায় বন্যাদুর্গত মানুষের পাশে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ,সরজমিনে বন্যাকবলিত এলাকা পরিদর্শন জাতীয় দৈনিক ‘নতুন আশা’র কক্সবাজার ব্যুরো প্রধানসহ প্রতিনিধিদের পরিচয়পত্র প্রদান দোয়ারাবাজারে পরকীয়ায় স্ত্রীর অনশন, দুধ দিয়ে গোসল করে স্বামীর সম্পর্কচ্ছেদ ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো ব্যবসায়ীর কাছে বিকাশ এজেন্টের চারটি সিম, ডিবির অভিযানে গ্রেপ্তার প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর গোয়ালন্দে ছুরিকাঘাতে যুবলীগ নেতার মৃত্যু গাইবান্ধায় ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ডিবি পুলিশ রায়গঞ্জে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু রাণীশংকৈলে বিষধর সাপের কামড়ে আদিবাসী কিশোরের মৃত্যু হরিপুরের জিএম কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নির্মল অম্বিকায় আইন-শৃঙ্খলা উন্নয়নে মাদক, কিশোর গ্যাং ও ছিনতাই প্রতিরোধে মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : Tuesday, July 28, 2026
  • 9 Time View

শাফায়েত হোসেন: রাজধানীর আদাবর এলাকার নির্মল অম্বিকায় মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম বলেন, অপরাধী যেই হোক, কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি এলাকাবাসীর উদ্দেশে বলেন, অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনসচেতনতা ও জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো অপরাধীর বিরুদ্ধে তথ্য থাকলে তা দ্রুত পুলিশকে জানাতে এবং আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করতে তিনি সবাইকে আহ্বান জানান।

ওসি জাহিদুল ইসলাম আরও জানান, প্রতিটি হাউজিং এলাকায় স্থানীয় বাসিন্দাদের সমন্বয়ে একটি করে কমিটি গঠন করা হবে। এসব কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ দায়িত্বশীল ব্যক্তিরা থাকবেন। তাদের মাধ্যমে এলাকায় অপরাধ প্রতিরোধ, সন্দেহজনক ব্যক্তিদের বিষয়ে নজরদারি এবং পুলিশের সঙ্গে নিয়মিত সমন্বয় করা হবে।

সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষ, স্থানীয় মুরুব্বি, সাধারণ বাসিন্দা এবং আদাবর থানা বিএনপির সদস্য সচিবসহ ১০০ নং ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই ওসি সাহেবের এই সাহসী পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন এবং সহযোগিতা করার অঙ্গীকার করেন।

বক্তারা বলেন, মাদক, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধ দমনে পুলিশ ও সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগই একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com