1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
August 10, 2026, 11:38 pm
Title :
নানা আয়োজনে চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মবার্ষিকী পালিত শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার কেএমপি’র ট্রাফিক বিভাগের ৩১ সদস্যকে আর্থিক পুরস্কার দিলেন পুলিশ কমিশনার ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত নাসিরনগরের বড়নগর উচ্চ বিদ্যালয়ে ৩৬ জনের মধ্যে পাস ৩৩ জন পাশের হার ৯১.৫৮% নলডাঙ্গা থানার পাশে পৌর বাজারে দুই দোকানে দুর্ধর্ষ চুরি ধরমন্ডল- শিমুলঘরের হাডুডু খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি বীরগড় ক্রীড়া একাদশের খেলোয়াড়দের পাশে লিংক থ্রি, বিতরণ ১৩টি জার্সি নাসিরনগরে ফ্যামিলি কার্ড শুমারির তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আখাউড়া থানায় পুলিশ ১৫০০ ইয়াবাসহ ২ মাদক কারবারী আটক

রাণীশংকৈলে কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Sunday, July 26, 2026
  • 12 Time View

নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মহিলা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জুলাই ২০২৬) কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিটি কেন্দ্রীয় যুবদলের ২য় সহ-সভাপতি কামাল আনোয়ার আহাম্মদের উদ্যোগে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী মোঃ আশরাফুল ইসলাম, রাণীশংকৈল উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আকতারুল ইসলাম, ছাত্রনেতা মোঃ মুসাব ইবনে মাজেদ, রাণীশংকৈল উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি মোঃ অনিক এবং সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন রাণীশংকৈল মহিলা ডিগ্রি কলেজের প্রধান শিক্ষক মহাদেব স্যার, সহকারী শিক্ষকবৃন্দ এবং কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোছাঃ বন্নি সরকার, সাধারণ সম্পাদক সুমাইয়া ও সাংগঠনিক সম্পাদক মোছাঃ আশা মনি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে তরুণদের আরও বেশি করে বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তারা। একই সঙ্গে এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

কর্মসূচির শেষপর্যায়ে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণে নিয়মিত বৃক্ষরোপণ ও পরিচর্যার গুরুত্ব তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com