
নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বীরগড় ক্রীড়া একাদশের খেলোয়াড়দের উৎসাহিত করতে তাদের মাঝে ১৩টি জার্সি বিতরণ করেছে লিংক থ্রি। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদক ও অনলাইন জুয়া থেকে দূরে রাখতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।
সোমবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বীরগড় এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে ক্রীড়া একাদশের খেলোয়াড়দের হাতে এসব জার্সি তুলে দেন লিংক থ্রির হরিপুর উপজেলা ডিএসএম মো. মামুন আলম ও ম্যানেজার মো. স্বাধীন।
জার্সি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরগড়ের স্থানীয় ক্রীড়া সংগঠক রবিউল ইসলাম, জুয়েল রানা, সাংবাদিক রাজু, সুজনসহ বীরগড় ক্রীড়া একাদশের খেলোয়াড় ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।
জার্সি হাতে পেয়ে খেলোয়াড়দের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়। তারা বলেন, এ ধরনের সহযোগিতা স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ভবিষ্যতেও ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
লিংক থ্রির হরিপুর উপজেলা ডিএসএম মো. মামুন আলম বলেন, “তরুণ সমাজকে মাদক ও অনলাইন জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহিত করা এবং তাদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করতেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা থাকবে।”
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা বলেন, খেলাধুলার সামগ্রী ও জার্সির মতো সহযোগিতা পেলে প্রত্যন্ত এলাকার তরুণরা আরও উৎসাহের সঙ্গে খেলাধুলায় অংশগ্রহণ করবে। এতে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে খেলাধুলা।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply