
মানিক তালুকদার, মোহনগঞ্জ প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা তেতুলিয়া ইউনিয়নের বড় পাইকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে ২১ জুলাই মঙ্গলবার দুপুরে বন্যা জনিত দুর্যোগ মোকাবেলায় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। তেতুলিয়া ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে বিশ্ব কার্য কর্মসূচি ( WFP) এবং সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ ( CNRS ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় এর মাধ্যমে এই মহড়া অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।মহড়ায় মোহনগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন
উক্ত বন্যা পূর্ব প্রস্তুতি ও সাড়াদান মহড়া উপলক্ষে আলোচনা সভায় –তেতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম চৌধুরীর এর সভাপতিত্বে — আলোচনায় সিএনআরএস সমন্বয়ক সাইফুল ইসলাম সঞ্চালনায়- প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আমেনা খাতুন, বিশেষ অতিথি জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রুহুল আমীন, সাবেক জেলা বিএনপির সহসভাপতি ও এত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমরান খান চৌধুরী, বিশ্ব খাদ্য কর্মসুচীর এ,জে,এম আজহারুল ইসলাম, সিনিয়র পোগ্রাম অফিসার মুখলেসুর রহমান চৌধুরী, মোহনগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম রতন প্রমুখ।
আলোচনা আগে বাংলাদেশ ফায়ার সার্ভিস ডিফেন্সের পক্ষ থেকে নদী থেকে ডুবে যাওয়া মানুষদের উদ্ধার কার্যক্রমের মহড়া দেখানো হয়েছে। এবং অত্র ইউনিয়নে উদ্ধার কাজের বিভিন্ন সরঞ্জাম ইউপি চেয়ারম্যান কে বুঝিয়ে দেওয়া হয়। তারপর বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি আমিনা খাতুন। এসময় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দ্বিতীয় পর্বে সরকারের করণীয় দিকনির্দেশনা মূলক জারি গানের মাধ্যমে জনগণকে সচেতন করে গান পরিবেশ করাহয়। পরিবেশন করেন বাংলাদেশ উদিচী শিল্পী গোষ্ঠী মোহনগঞ্জ উপজেলা শাখা। কমরেড আব্দুল বারী পাঠাগারের সভানেত্রী ও মোহনগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাহমিনা সাত্তার, ঝর্ণা রানী ধর সার্বিক ব্যবস্থাপনা ছিলেন।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply