1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 30, 2026, 9:49 pm
Title :
দামুড়হুদায় গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা: ঘটনাস্থলেই চালক মিঠু নিহত, আহত ১ হাসপাতাল নলডাঙ্গায় নিরাপদ মাংস উৎপাদনের লক্ষ্যে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ধুনটে মারকাযুল ঈমান বালিকা মাদরাসার ছাত্রীর হেফজ সম্পন্ন উপলক্ষে দোয়া মাহফিল ধুনটে পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ ধুনটে আইন-শৃঙ্খলা সভা: মাদক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের তাগিদ নরসিংদীর শিবপুরে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি ঠাকুরগাঁও গোবিন্দগঞ্জে অভিযানে চোরসহ ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার-৩ গাইবান্ধায় সার উদ্ধার অভিযানে হামলা,কৃষি কর্মকর্তা ও সাংবাদিকসহ অবরুদ্ধ নৌপরিবহন মন্ত্রীর আকস্মিক বেনাপোল স্থল বন্দর পরিদর্শন

গাজীপুর কোনাবাড়ীতে মিথানল সেবনে দুই যুবকের মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

Reporter Name
  • Update Time : Sunday, July 19, 2026
  • 31 Time View

ইসলামী স্কলার আলহাজ্ব মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল: গাজীপুরের কোনাবাড়ী বাই মাইল‌ পূর্ব পাড়া কাদের মার্কেট বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মিথানল সেবনের অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই যুবকের মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতরা হলেন মোঃ রনি মিয়া (২০) ও মোঃ সজিব মিয়া (২২)। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

নিহত রনি মিয়া ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার হারুয়া গ্রামের মোঃ মোস্তফা ইসলাম ও ঝুমা বেগমের ছেলে। তিনি আশুলিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি গাজীপুরের কোনাবাড়ী বাইমাইল কাদের মার্কেট এলাকার মোঃ মফিজ উদ্দিনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

অন্যদিকে, নিহত সজিব মিয়া ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার জুলিয়ারের বাজার এলাকার আব্দুর রাজ্জাক ও মুর্শিদার ছেলে। তিনি কাঁচামালের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং একই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই সাগর নামের এক ব্যক্তি অ্যালকোহল বলে রনি ও সজিবকে মিথানল পান করান—এমন অভিযোগ উঠেছে। এর কিছু সময় পর থেকেই তাদের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে ১৫ জুলাই সকালে সজিব মিয়াকে এবং একই দিন বিকেলে রনি মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় ১৯ জুলাই ভোর সাড়ে ৪টায় সজিব মিয়া মারা যান। একই দিন বিকেল সাড়ে ৩টার দিকে মৃত্যুবরণ করেন রনি মিয়াও। তাদের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে কোনাবাড়ী মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইফতেখার হোসেন বলেন, “ঘটনাটি সম্পর্কে আমরা অবগত রয়েছি। অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পুলিশ জানিয়েছে, মিথানল সেবনের অভিযোগের সত্যতা, এর উৎস এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com