1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 1, 2026, 5:55 pm
Title :
গাইবান্ধায় আইন শৃঙ্খলা কমিটি ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত রংপুরে প্রত্যেক এমপি’র জন্য ৫০ কোটি করে ১৬৫০ কোটি টাকা বরাদ্দ করেছেন বিএনপি সরকার- রংপুরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের উন্নয়নের রূপকার সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম ‘লুৎফুজ্জামান বাবর হাসিমুখে বলেন বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়াল উপস্থিতিতে বুড়িচংয়ে ১,৭৭৮ কৃষক পেলেন প্রণোদনা বালিয়াকান্দিতে কৃষককার্ড বিতরণের উদ্বোধন  ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় কৃষক কার্ড’ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ -এমপি মিলন নাগরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে এমপি রবিউল আওয়াল লাভলু, কৃতজ্ঞতা জানালেন গোলাম মোস্তফা গোলাম

দামুড়হুদায় গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা: ঘটনাস্থলেই চালক মিঠু নিহত, আহত ১ হাসপাতাল

Reporter Name
  • Update Time : Wednesday, September 30, 2026
  • 9 Time View

মো: আমিনুল ইসলাম চঞ্চল, দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার লোকনাথপুর-পরানপুর সড়কে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মিঠু (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আলামিন (২৭) নামের আরও এক আরোহী গুরুতর আহত হয়ে দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে দামুড়হুদার লোকনাথপুর টু পরানপুর সড়কের পোল্ট্রি ফার্মের মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মিঠু ও আলামিন মোটরসাইকেলযোগে বেপরোয়া গতিতে যাওয়ার সময় পোল্ট্রি ফার্মের মোড়ে পৌঁছালে চলন্ত মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা খায়। মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক মিঠু মারা যান। নিহত মিঠু দর্শনার পরানপুর গ্রামের বেলেমাঠ পাড়ার এনামুল হকের ছেলে। তার মাতার নাম সালেহা বেগম।
অপরদিকে, দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী আলামিন গুরুতর আহত । তিনি দর্শনার শান্তিপাড়ার জসিম উদ্দিনের ছেলে। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে দামুড়হুদা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে। অকাল মৃত্যুর এই ঘটনায় নিহত মিঠুর পরিবার ও পুরো বেলেমাঠ পাড়ায় এখন শোকের মাতম চলছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, মোটরসাইকেলের গতি বেপরোয়া থাকার কারণে মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে এই দুর্ঘটনাটি ঘটেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com