1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 30, 2026, 9:51 pm
Title :
দামুড়হুদায় গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা: ঘটনাস্থলেই চালক মিঠু নিহত, আহত ১ হাসপাতাল নলডাঙ্গায় নিরাপদ মাংস উৎপাদনের লক্ষ্যে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ধুনটে মারকাযুল ঈমান বালিকা মাদরাসার ছাত্রীর হেফজ সম্পন্ন উপলক্ষে দোয়া মাহফিল ধুনটে পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ ধুনটে আইন-শৃঙ্খলা সভা: মাদক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের তাগিদ নরসিংদীর শিবপুরে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি ঠাকুরগাঁও গোবিন্দগঞ্জে অভিযানে চোরসহ ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার-৩ গাইবান্ধায় সার উদ্ধার অভিযানে হামলা,কৃষি কর্মকর্তা ও সাংবাদিকসহ অবরুদ্ধ নৌপরিবহন মন্ত্রীর আকস্মিক বেনাপোল স্থল বন্দর পরিদর্শন

এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

Reporter Name
  • Update Time : Sunday, July 19, 2026
  • 62 Time View

আশরাফুল আহমদ, সিলেট প্রতিনিধি: সামাজিক ও মানবিক সংগঠন “এসো আলোর সন্ধানে যুব সংগঠন”-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী সিলেটে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। রবিবার (১৯ জুলাই) বিকেলে সিলেট সদর উপজেলার জালালাবাদস্থ সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে হামদ, নাত ও কেরাত প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসো আলোর সন্ধানে যুব সংগঠনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আশরাফুল আহমদ এবং সঞ্চালনা করেন সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফাজ্জুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসো আলোর সন্ধানে যুব সংগঠনের সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লাভলী বেগম এবং শিমুল আহমদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে হামদ, নাত ও কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তাদের প্রতিভার স্বাক্ষর রাখেন।

আলোচনা সভায় বক্তারা সংগঠনের ১১ বছরের গৌরবময় পথচলা, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন এবং যুবসমাজকে নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি শিক্ষা, মানবসেবা, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি ও সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com