1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 9, 2026, 2:38 am

মানবিক বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Friday, July 17, 2026
  • 36 Time View

মোঃ আমিনুল ইসলাম: “মানুষ গড়ার সংকল্প, শিক্ষাই হোক প্রকল্প”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানবিক বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী ও সুবিধাবঞ্চিত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং প্রধান শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মানবিক বন্ধু ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা মন্ত্রী ও টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আব্দুস সালাম পিন্টু। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার মোঃ আসাদুজ্জামান।

মানবিক বন্ধু ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার প্রকল্প পরিচালক ডাক্তার কে এম বদরুল হক শাহিন, বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার রফিকুল ইসলাম এবং গোপালপুর উপজেলা কল্যাণ সমিতি ঢাকার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্টু ও অধ্যাপক জয়নাল আবেদীন সভাপতি গোপালপুর প্রেসক্লাব।

এছাড়া বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল মোরশেদ, গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল এবং সাধারণ সম্পাদক কাজি লিয়াকত।

অনুষ্ঠানে বক্তারা সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য মানবিক বন্ধু ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালিয়ে দেওয়ার আহ্বান জানান। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন এবং স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বিশেষ সংবর্ধনা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com