
মিসেস চামেলী আক্তার প্রিয়া, নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের মিন্নতনগর উত্তরপাড়া এলাকার প্রায় ৪০টি পরিবারের দীর্ঘদিনের পানিবন্দি দুর্ভোগের অবসান হয়েছে উপজেলা প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপে। এতে প্রায় দুই শতাধিক মানুষ স্বস্তি ফিরে পেয়েছেন।
শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায় এবং সহকারী কমিশনার (ভূমি) সজিব তালুকদার। তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলে জলাবদ্ধতার প্রকৃত কারণ অনুসন্ধান করেন।
পরিদর্শন শেষে স্থানীয়দের সহযোগিতায় পানি নিষ্কাশনের পথে বাধা হয়ে থাকা বাঁধ অপসারণ করা হয়। এর ফলে দ্রুত জমে থাকা পানি নেমে যেতে শুরু করে এবং পানিবন্দি মানুষের দুর্ভোগ লাঘব হয়।
ইউএনও সুজন চন্দ্র রায় বলেন, “মানুষের দুর্ভোগের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসেছি। পানি নিষ্কাশনের স্বার্থে বাঁধ কেটে দেওয়া হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের জলাবদ্ধতা সৃষ্টি না হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
হঠাৎ করে পানি নেমে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে। তারা প্রশাসনের দ্রুত পদক্ষেপের প্রশংসা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় এবং সহকারী কমিশনার (ভূমি) সজিব তালুকদারকে আন্তরিক ধন্যবাদ জানান।
স্থানীয়দের আশা, প্রশাসনের নজরদারি ও স্থায়ী উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের জলাবদ্ধতার পুনরাবৃত্তি আর হবে না।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply